Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর ডিপিএস শাকিল স্ট্যান্ড রিলিজ দেশে ফেরত,মাতাল অবস্থায় মধ্যরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মহিলা কর্মকর্তার রুমে জোরপূর্বক প্রবেশের চেষ্টা

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: September 27, 2010 | 5:36 AM

নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক থেকে: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) মাহবুবুল হক শাকিলকে নিউ ইয়র্ক থেকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। মাতাল অবস্থায় মধ্যরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহিলা কর্মকর্তার রুমে জোরপূর্বক প্রবেশের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের অন্যতম প্রেস সচিব আবুল কালাম আজাদের মন্তব্য জানতে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি। তবে শাকিলের দেশে ফেরার বিষয়টি স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মুখ্য সচিব মো. আবদুল করিম। গত বৃহস্পতিবার মধ্যরাতে নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড হায়াত হোটেলে পররাষ্ট্রমন্ত্রীর অফিসে পরিচালক হিসেবে কর্মরত শাহনাজ গাজীর রুমে মাতাল শাকিল জোর করে ঢোকার চেষ্টা করেন। তিনি রুমে ঢুকেছিলেন কিনা সে বিষয়ে মুখ খুলছেন না কেউ।
বিষয়টি নিরাপত্তা বিভাগকে জানানোর পর তারা তাকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেয়। কূটনৈতিক সুবিধার কারণে শাকিলকে গ্রেপ্তার করা হয়নি। অন্যথায় এধরনের ঘটনায় যৌন হয়রানির জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে যুক্তরাষ্ট্রের আইনে।
গ্র্যান্ড হায়াত হোটেল কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেছে। প্রধানমন্ত্রীর সফর এবং রাষ্ট্রীয় সম্পর্কের বিষয় বিবেচনায় রেখে তারা বিষয়টি এখনও তদন্ত করছেন। গ্র্যান্ড হায়াত হোটেলের একজন মুখপাত্র ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন। এজন্য তারা বাংলাদেশ মিশন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারেন।
সূত্রমতে ঘটনাটি প্রধানমন্ত্রীর কানে গেলে তিনি তাৎক্ষণিকভাবে শাকিলকে দেশে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে বাংলাদেশ মিশন বা পররাষ্ট্র সচিব কেউ মুখ খুলছেন না। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসকে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি এ বিষয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করেন।
নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত একে আবদুল মোমেন বলেন, আমি এ ধরনের কোন ঘটনা শুনিনি।
বিষয়টি জানাজানি হওয়ার পর যুক্তরাষ্ট্রের বাংলাদেশী কমিউনিটিতে এটাই এখন আলোচনার শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর একজন সফরসঙ্গী এই ঘটনাকে ইতিহাসের অন্যতম বিব্রতকর ঘটনা বলে অভিহিত করেন।
জাতিসংঘের ৬৫তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ১৯শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে আসেন মাহবুবুল হক শাকিল। শাকিল এক সময় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। শাকিল নিউ ইয়র্কের একটি অভিজাত স্টোর থেকে ৩০০০ ডলার দিয়ে হীরার অলঙ্কার কিনেছিলেন বলে জানা যায়। এর আগে তিনি রোম থেকে ৫০০০ ডলার মূল্যের পোশাক কিনেছিলেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV