প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে ইহসানুল করিমের মেয়াদ আরো ৩ বছর বৃদ্ধি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক,ঢাকা : সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব বিশিষ্ট সাংবাদিক ইহসানুল করিমের চুক্তিভিত্তিক মেয়াদ আরো ৩ বছর বৃদ্ধি করেছে।আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে সরকারের সচিব পদমর্যাদা ও বেতনক্রমে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা ইহসানুল করিমের চুক্তির মেয়াদ তাঁর পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ১৮ জুন ২০১৯ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য বৃদ্ধি করা হলো।’
১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমকে ২০১৫ সালের ১৫ জুন চুক্তিভিত্তিতে ১ বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ দেয়া হয়। ২০১৬ সালের ১৬ জুন এ নিয়োগ ৩ বছর বৃদ্ধি করা হয়।প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগের আগে ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে বাসসে তিনি একজন স্টাফ রিপোর্টার হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন।
দীর্ঘ সাংবাদিক জীবনে তিনি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) এবং প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) মতো বিদেশী গণমাধ্যমের বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেন। ইহসানুল করিম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) সদস্য হিসেবে পশ্চিম রণাঙ্গনে যুদ্ধ করেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’