প্রধানমন্ত্রীর ভাষণের পুস্তিকার বাক্স নিউইয়র্কের রাস্তায়, বিস্ফোরক সন্দেহে তুলকালাম
নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভাষণ সম্বলিত পুস্তিকার প্যাকেট নিয়ে নিউ ইয়র্ক সিটিতে তুলকালাম কান্ড ঘটেছে। প্রধানমন্ত্রীর ভাষণ সম্বলিত বাক্স সমূহ একা রাস্তার পাশে রেখে দেয়াই এই হুলুস্থুলের কারণ। এজন্য বিস্ফোরক সন্দেহে জাতিসংঘের পাশেই অবস্থিত সেকেন্ড এভিন্যু বন্ধ করে দেয় পুলিশ। সিকিউরিটি ফ্রিজিং জোন হিসেবে পরিচিত অত্র এলাকায় যে কোন পরিস্থিতি মোকাবিলায় ছুটে আসে বিভিন্ন বাহিনী। হুলস্থুল পড়ে যায় পুরো এলাকায়। আতংকিত অনেককে দ্রুত সরে যেতে দেখা যায়। ছুটে আসে শত শত পুলিশের বিশেষ স্কোয়াড,এফবিআই, এন্ট্রি টেরোরিজম টাস্ক ফোর্সের বিশেষ বাহিনী,হাজমত,দমকল, প্রশিক্ষিত ডগ স্কোয়াড,এম্বুলেন্স সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অগণিত সদস্য।
সেকেন্ড এভিন্যু ও ৪৩ স্ট্রীটে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশ মিশনের সামনেই গতকাল বৃহস্পতিবার এই ঘটনার সূত্রপাত। কয়েক ঘন্ঠার শ্বাসরুদ্ধকর নাটকীয়তা ও ব্যাপক পরীক্ষা নিরিক্ষার পর প্রধানমন্ত্রীর ভাষণের বাক্স সমূহ জব্দ করে নিয়ে যায় নিরাপত্বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । জাতিসংঘে বাংলাদেশ মিশনের ব্যাপক দেন দরবার ও দুঃখ প্রকাশের পর সন্ধ্যার দিকে কর্তৃপক্ষ প্যাকেট সমূহ ফেরত দেয়ার সিদ্ধান্ত নিলে হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ মিশন।
প্রধানমন্ত্রীর ভাষনের প্যাকেট সমূহের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার এহেন দায়িত্বহীন আচরন বিস্মিত করেছে সিটি কর্তৃপক্ষ ও বিভিন্ন কূটনৈতিক মিশনকে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর ভাষনের কপি সমূহের বক্স জাতিংঘে বাংলাদেশ মিশনে রাখার জন্য মিশনের সামনে নিয়ে আসা হয়। এ সময় এর দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা রাস্তার পাশে সব বক্স রেখে ৪ তলায় অবস্থিত বাংলাদেশ মিশনের অফিসে যান। আকস্মিকভাবে রেখে যাওয়া একাধিক বক্স রাস্তার পাশে দেখেই টনক নড়ে যায় আইন শৃংখলা বাহিনীর। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনী নার্ভাস হয়ে পড়ে। মূহুর্তেই হৈচৈ পড়ে যায়। বন্ধ করে দেয়া হয় পুরো ব্লক।
নিউ ইয়র্ক সিটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি সূত্র জানায়, প্রশিক্ষিত ডগ স্বোয়াড বক্সের কাছে গিয়েই বিকট শব্দে ঘেউ ঘেউ শুরু করে। এতে সন্দেহ আরো বেড়ে যায়। বাংলাদেশী কালিতে ছাপানো বইয়ের বিশেষ গন্ধ ডগ স্কোয়াগকে আরও আতংকিত করেছিল বলে তাদের ধারণা।
এ সময় জাতিসংঘে নিযুক্ত বাংলাাদেশের স্থায়ী প্রতিনিধি ঘটনাস্থলে যেতে চাইলে তাকেও সেখানে যেতে দেয়া হয়নি।
বাংলাদেশ প্রতিনিধির বক্তব্য জানতে ফোন করা হলে তিনি উত্তর দেননি।
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান