প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মিজানুর রহমান শামীমের সাথে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির মত বিনিময়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী এবং হবিগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান শামীমের সাথে যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ সদর সমিতির এক মতবিনিময় সভা জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজদু মিয়া তালুকদার। উক্ত
সভায় প্রধান অতিথি ছিলেন ডেমোক্রেটিক পার্টির মাননীয় ডিষ্ট্রিক্ট লিডার এটর্নী এট ল মঈন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মুজাহিদ আনসারী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম, অধ্যাপক আব্দুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত দাশ হরে। মত বিনিময় সভা ও কার্যকরী কমিটির সভায়
উপদেষ্ঠা কমিটি নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবদুর রহমান, মোঃ শাহিন আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, আইন সম্পাদক এডঃ রহিম শেখ, সদস্য সেলিম আজাদ, বিষ্ণুপদ সরকার, সুভাষ দেব রায়, আবু সাঈদ চৌধুরী কুটি, মোঃ আব্দুল ওয়াহেদ। এছাড়াও উক্ত সভায় আরো অনেকে উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ