Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সম্মানে নিউইয়র্কে নৈশভোজ

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: September 22, 2016 | 9:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলার কৃতি সন্তান এস এম জাকির হোসাইনের সম্মানে নিউইয়র্কে এক নৈশভোজের আয়োজন করা হয়। ‘মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের’ উদ্যেগে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার এ নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন। বিপুল সংখ্যাক প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিনত হয়।zakir_2
নৈশ ভোজের পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদ, ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এবং মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এস এম জাকির হোসাইন সবাইকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় শরীক হওয়ার আহ্বান জানান।zakir_3
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা কাজী কয়েছ, শাহীন আজমল, শাখাওয়াত আলী, সুহান আহমদ টুটুল, মোসাহিদুর রহমান, তজম্মুল হোসেন, আব্দুল মুক্তাদির তোফায়েল, মুজিবুর রহমান মুজিব, সৈয়দ সাদিক আহমদ, সৈয়দ মতিউর রহমান সিমু, সৈয়দ রুহুল করিম কটি, সৈয়দ মামুন, পারভেজ আহমেদ, জাহাঙ্গীর আলম, আলতাফ হোসেন, মোহন ইসলাম, ময়নুল ইসলাম, এনায়েত হোসেন জালাল, বদরুল ইসলাম মিন্টু, আম্বিয়া মিয়া, মজনু মিয়া, আজাদুর রহমান, সায়েম হোসেন বাবু, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, পঙ্কজ তালুকদার, বিদ্যুৎ দেব, সৈয়দ সিদ্দিকুর হাসান, সাইফুল ইসলাম রহিম, আব্দুল মোসাব্বির, মো: ময়েজউদ্দিন, মাউনুর রহমান সুয়েব, আব্দুল মতিন, ময়নুজ্জামান চৌধুরী, নজরুল রহমান, মহিউদ্দিন, আজাদুর রহমান, মিজানুর রহমান তরফদার হেলাল, আহাদ আহমেদসহ সাবেক ও বর্তমান আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা আহমেদ জিলু।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ