প্রধানমন্ত্রী আসায় নিউইয়র্ক-ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চালু হবে: নিউইয়র্কে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক-ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চালু হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমেরিকাবাসী খুব খুশি হবে যদি বাংলাদেশ থেকে এখানে বিমানের ফ্লাইট চালু হয়। প্রধানমন্ত্রী বিমানে নিউইয়র্ক এসেছেন। চার্টার্ড ফ্লাইট হতে পারে, কিন্তু তারা বিমানকে অ্যালাউ করেছে। আশা করি আগামীতে নিউইয়র্ক-ঢাকা বিমান চালু হবে। নিউইয়র্কে হোটেল লোটে প্যালেসে গতকাল সোমবার প্রেস ব্রিফিংয়ে এ আশা প্রকাশ করেন ড. মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আরও বলেন, বহু বছর আগে আমরা নিউইয়র্ক থেকে বাংলাদেশে যেতাম বাংলাদেশ বিমানে করে। তারপর বিমানটা বন্ধ হয়ে যায়। এখন আমাদের বিমান এখানে এসেছে। আমাদের প্রত্যাশা যে, আগামীতে বাংলাদেশ বিমান নিউইয়র্ক টু ঢাকা এই লাইনটা চালু হবে।
ফ্লাইট চালুর অগ্রগতি সম্পর্কে ড. মোমেন বলেন, আপনারা জেনে খুশি হবেন, ইতোমধ্যে এখানকার ফেডারেল এভিয়েশন অথরিটির সঙ্গে একটা চুক্তি হয়েছে এবং এটা বেশ ভালো পর্যায়ে রয়েছে। সে জন্য আমরা আশাবাদী হতে পারি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত ইমেজ, বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি, কূটনৈতিক প্রচেষ্টার কারণে ফ্লাইট চালুর বিষয়টি অনেক অগ্রগতি হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes