প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর সফল করতে প্রস্তুত প্রবাসীরা, সংবর্ধনা হবে ইতিহাস সৃষ্টিকারী : ড. সিদ্দিক
ইউএসএনিউজঅনলাইন.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন যুক্তরাষ্ট্র সফরকালে ডিম-জুতা প্রদর্শণ করা হলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে, এজন্য সাময়িকভাবে জেলে যেতে হলেও তার জন্য প্রস্তুত রয়েছি। তবুও প্রধানমন্ত্রীর অসম্মান হতে পারে এমন কোন কর্মকান্ড করতে দেয়া হবে না। নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সফল করতে গত শুক্রবার রাতে ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত
টাউন হল মিটিংয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি, জামায়াত চক্র এই প্রবাসেও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের প্রতিহত করে যেকোন মূল্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর নির্বিঘœ ও সফল করতে প্রস্তুত প্রবাসীরা।
ড. সিদ্দিক বলেন, বিএনপি, জামায়াত জোট আবারও ক্ষমতায় গেলে দেশে ফের সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান হবে। বাংলাদেশকে ধ্বংস করবে। তিনি বলেন, বিএনপি নেত্রী কালো টাকা সাদা করেছেন এজন্য তিনি রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এ আয়োজনে বক্তারা বলেন, সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অতীতের যেকোন সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। এবারের সংবর্ধনার জন্য ৫ হাজার আসনের অভিজাত হল ভাড়া নেয়া হয়েছে। থাকবে ৭৭ ফুট দীর্ঘ
নৌকা সদৃশ্য বর্ণিল মঞ্চ। তাই নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সংবর্ধনা হবে ইতিহাস সৃষ্টিকারী। তারা বলেন, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনার বিকল্প নেই। এজন্য ভোটের মাধ্যমে পুনরায় শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে
ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশে অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে প্রবাসীদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় সকলেই দলীয় সভানেত্রী ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’কে প্রাণঢালা সংবর্ধনা দিতে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখবেন বলে জানান।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন ও সৈয়দ বসারত আলী, উপদেষ্টা তোফায়েল
আহমেদ চৌধুরী, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুর রহিম বাদশা, প্রচার সম্পাদক হাজি এনাম (দুলাল মিয়া), মুক্তিযোদ্ধা বিষযক সম্পাদক মোজাহিদুল
ইসলাম চৌধুরী, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গির হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, কার্যকরী সদস্য শাহানারা রহমান, সামছুল আবেদীন ও আবদুল হামিদ, সাবেক দপ্তর সম্পাদক আকতার আহমেদ চৌধুরী, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ,
যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, উপদেষ্টা কফিল চৌধুরী, যুগ্ম সম্পাদক মিনহাজ আহমেদ রাসেল, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি
রফিকুল ইসলাম, আজিজুর রহমান সাবু, আবদুল হান্নান, যুক্তরাষ্ট্র মহিলা লীগের সহ সভাপতি রওশন আরা বেগম, উপদেষ্টা খায়রুন নাহার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নার্গিস আহমেদ বিউটি, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, ব্রঙ্কস ব্যুরো আওয়ামী লীগের
আহ্বায়ক নুরুল আহিয়া, সদস্য সচিব এইচ এম ইকবাল, যুক্তরাষ্ট্র যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসাইন, যুগ্ম আহবায়ক মো. সেবুল মিয়া, হুমায়ুন চৌধুরী, নুরুল ইসলাম, নিউইয়র্ক স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান
প্রমুখ। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতিসংঘের চলতি ৭২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর রোববার অপরাহ্নে নিউইয়র্কে আসছেন। এদিন তাকে এয়ারপোর্টে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মী-সমর্থকরা। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে
টাইমস স্কোয়ারের মেরিয়ট মারকুইস হোটেলের বলরুমে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অপরাহ্নে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থাপনের সময় বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের