Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বৈঠকের আলোচনা নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: September 30, 2014 | 8:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বৈঠকের আলোচনা নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন। বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেসরিলিজে বলা হয়, জাতিসংঘের ৬৯তম অধিবেশনে যোগ দিতে আসার পর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২৭ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত এই বৈঠক নিয়ে সরকার বিরোধী একটি মহল জাতিসংঘ মহাসচিবের দপ্তরের পুরোনো প্রেসরিলিজের উদ্বৃতি দিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট সংবাদ পরিবেশন করেছে। এ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
প্রেসরিলিজে বলা হয়, গত ২৭ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বৈঠক নিয়ে বাংলাদেশের বিভিন্ন গনমাধ্যম সংবাদ পরিবেশন করেছে। অধিকাংশ গনমাধ্যমে প্রকাশিত সংবাদেই জাতিসংঘ মহাসচিব বান কি মুন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসার কথা তুলে ধরেছে। একই সঙ্গে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে বান কি মুন সন্তোষ প্রকাশ করেছেন বলে সংবাদ বেড়িয়েছে। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করা গেছে সরকার বিরোধী একদল দুস্কৃতিকারী এবং অপপ্রচারকারী সংঘবদ্ধভাবে জাতিসংঘ মহাসচিবের দপ্তরের একটি পুরনো প্রেসরিলিজের উদ্বৃতি দিয়ে বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মধ্যে এবারের বৈঠকে না-কি বাংলাদেশে রাজনৈতিক সংলাপ ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে”।
প্রেসরিলিজে বলা হয়, প্রকৃতপক্ষে এবারের বৈঠকে এ ধরনের কোন আলোচনা হয়নি। এমনকি এবারের বৈঠকে জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে কোন প্রেসরিলিজ ইস্যু করা হয়নি। যা জাতিসংঘ মহাসচিবের দপ্তর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনকে নিশ্চিত করেছে।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেসরিলিজে আরো বলা হয়, চিহ্নিত অপপ্রচারকারী যারা এবারের বৈঠকে বাংলাদেশে রাজনৈতিক সংলাপ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে অপপ্রচার চালাচ্ছেন তারা ২০১২ সালের ২৯শে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বৈঠক নিয়ে জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে নেয়া প্রেসরিলিজের উদ্বৃতি দিয়ে এবছরের বৈঠকের আলোচনার বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। যা অত্যন্ত গর্হিত ও নিন্দনীয় অপরাধ।
এ ধরনের সাংবাদিকতা সাংবাদিকতার সকল ধরনের নীতি নৈতিকতার পরিপন্থী। বিভ্রান্তিকর এ ধরনের তথ্য যারা পরিবেশন করছেন তারা নিজেদের বিবেকের কাঠগড়ায় আসামি না হলেও সংশ্লিষ্ট প্রতিবেদনের পাঠককূল যখন প্রকৃত সত্য জানতে পারবে তখন পাঠকরা এমন সাংবাদিকদের মন থেকে প্রত্যাখ্যান করবে এবং নিন্দা জানাবে। তাই নিজেদের গ্রহনযোগ্যতা রক্ষার স্বার্থে এ জাতীয় উদ্দেশ্য প্রণোদিত কাট-পেস্ট সাংবাদিকতা বন্ধের অনুরোধ জানানো হয় বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেসরিলিজে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV