Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংর্বধনা নিয়ে নিউইয়র্কের জ্যামাইকায় প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: September 10, 2019 | 4:21 PM

আব্দুল হামিদ, নিউইয়র্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে উৎসবের আমেজে মেতে উঠেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। প্রবাসী বাংলাদেশিদের প্রাণকেন্দ্র নিউইয়র্কের জ্যাকসন হাইটস সকাল থেকে গভীর রাত পর্যন্ত থাকছে উৎসবমুখর। গভীর রাত পর্যন্ত চলছে সভা-সমাবেশ।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন।২৮ সেপ্টম্বর সকাল ১১-৫টা নিউইয়র্কের ম্যারিইযট মার্কির বলরুমে প্রধানমন্ত্রীকে প্রবাসী নাগরিক গণসংর্ধনা দেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গণসংবর্ধনা সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।এরি অংশ হিসাবে ৯ সেপ্টম্বর সোমবার জ্যামাইকার একটি পার্টি হলে জ্যামাইকা বাসীর উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সাউদ চৌধুরীর সভাপতিত্বে এবং হাজী এনাম ও স্বীকৃতি বড়ুয়ার যৌথ্য পরিচলনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ড. সিদ্দিকুর রহমান ,প্রধান বক্তা ছিলেন আব্দুস সামাদ আজাদ ,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক,সহ সভাপতি মাহবুবুর রহমান,লুৎফুল করিম,সহসভাপতি মুজাহিদুল ইসলাম,সহ সভাপতি শরাফ সরকার সহসভাপতি,সামসুল আবেদীন সহসভাপতি জহির আহমেদ সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান,যুগ্নসাধারন সম্পাদক,আব্দুল হাসিব মামুন যুগ্নসাধারন সম্পাদক, হাজি এনাম যুগ্নসাধারন সম্পাদক সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আলী হুসেইন গজনবী, সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রনেল,সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, আইন সম্পাদক মোর্শেদা জামান,স্ব্যাস্ত সম্পাদক ডা্,বাতেন ধর্ম সম্পাদক মওলানা সাইফুল আলম সিদ্দিকি ইমিগ্রেশন সম্পাদক মামুন উপপ্রচার সম্পাদক নান্টু মিয়া, সদস্য শাহানারা রহমান,রফিক পাটোয়ারী কফিল চৌধুরী, স্বপন কর্মকার আর আমিন,আল আমিন বাবু সফিকুল ইসলাম,,নুরুজ্জামান সর্দার, সেচ্ছাসেবকলীগ সভাপতি তারেকুল হায়দার চৌধুরী যুবলীগ সভাপতি ছাত্রলীগ নেতা রাসেল, ফয়েজ,সাইফুল্লাহ ভুইয়া, সুজন,শ্যামল যুবলীগ নেতা হাজি এনাম, ইসমাইল হোসেন স্বপন সহ প্রমুখ।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগের যে ঐক্য রয়েছে তা যদি অটুট থাকে তাহলে এবারে প্রধানমন্ত্রীর সংবর্ধনা হবে ঐতিহাসিক। এছাড়া ২২ তারিখে বিমান বন্দরে ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী যে ভাষণ দেবেন সেদিন আমরা সবাই সেখানে উপস্থিত থেকে আরেকটা ইতিহাস সৃষ্টি করবো। জাতিসংঘের সামনে আমরা শান্তি সমাবেশ করব। এই শান্তি সমাবেশ সফল করার জন্য তিনি নিউইয়র্ক সিটির বিভিন্ন বোরো ও অঙ্গরাজ্যগুলোতে টাউন হল মিটিং করার ওপর গুরুত্ব দিয়েছে,তিনি বলেন আমাদের ভেতরে কোনো দ্বন্দ্ব নেই কিছু মতবিরোধ থাকতে পারে আশা করি সেগুলো ঠিক হয়ে যাবে।

তিনি বলেন জামায়াত বিএনপির যে কোনো ষড়যন্ত্রের ভাঙ্গা জবাব দেয়া হবে,তিনি লন্ডনে তারেক রহমানের উদ্দেশ্যে বলেন আমরা মিডিয়াতে দেখছি তিনি নাকি লন্ডন থেকে দুইজন লোক পাঠিয়েছেন ষড়যন্ত্র করার জন্য আমরা সেদিকে দৃষ্টি রাখছি আমরা দলীয় কর্মীদের নির্দেশনা দিচ্ছি যেখানে তাদের পাওয়া যাবে ,সেখানে তাদের সমুচিত জবাব দেয়া হবে এ দেশের আইন অনুযায়ী॥

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV