প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের সফরে ওয়াশিংটন আসছেন : মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের প্রস্তুতি সভা
ওয়াশিংটন: তিন দিনের সফরে আগামী ২২ সেপ্টেম্বর বৃহষ্পতিবার ওয়াশিংটনে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটন আগমন উপলক্ষে মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের এক যৌথ প্রস্তুতি সভা গত ৮ সেপ্টেম্বর বৃহষ্পতিবার ভার্জিনিয়ার স্প্রীংফিল্ডের নিরালা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান এবং সভা পরিচালনা করেন দলের সাধারন সম্পাদক এম নবী বাকী।
সভায় উপস্থিত ছিলেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের এক নম্বর সহ সভাপতি শিব্বীর আহমেদ, যুগ্ম সম্পাদক হারুন উর রীশদ, আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলমগীর সোহেল, মেট্র ওয়াশিংটন যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, রোমিও হক, স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি আবুল হোসেন শীকদার, মেট্র ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি শাহেদা পারভিন লিপি, নুরুন নাহার মেরি সহ আরো অনেকে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটনে আগমন নিয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া আগামী ২১ সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা এবং একই দিন সন্ধ্যায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বজনীন গণসর্ম্বধনায় অংশগ্রহন নিয়েও বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ সেপ্টেম্বর বুধবার কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। লন্ডন হয়ে তিনি ১৫ সেপ্টেম্বর বৃহষ্পতিবার তিনি কানাডা রাজধানী অটোয়া পৌছবেন। কানাডার প্রধানমন্ত্রী ট্রডোর আমন্ত্রনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায় দুদিনের রাষ্ট্রীয় সফর করবেন। জাতিসংঘ অধিবেশনে যোগদিতে ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে এসে পৌঁছবেন। ২১ সেপ্টেম্বর দুপুরে তিনি জাতিসংঘে ভাষন দিবেন এবং সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক সার্বজনীন সংর্ম্বধনা সভায় যোগদান করবেন।
২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে আসবেন। ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাস ভবনে তিন অবস্থান করবেন। ওয়াশিংটনে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করা ছাড়াও মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে চিকিৎসকের সাথে দেখা করার কথা রয়েছে। ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাবেন বলে সর্বশেষ খবরে জানা যায়।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে অবস্থানকালে দলীয় কোন কর্মসুচীতে অংশগ্রহন করবেন না বলে জানিয়েছেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান এবং সাধারন সম্পাদক এম নবী বাকী। নেতৃবৃন্দ বলেন, ওয়াশিংটনে নেত্রী কোন দলীয় কর্মসুচীতে অংগ্রহন করবেন না। তবে আমরা চেষ্টা করছি যাতে আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার ওয়াশিংটনে নেত্রীর সম্মানে একটি সর্ম্বধনা সভার আয়োজন করার। যদি নেত্রীর অনুমতি পাওয়া যায় তাহলে ওয়াশিংটনেও নেত্রীর গণ সর্ম্বধনা সভা আয়োজন সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি আমরা গ্রহন করছি।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ