প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞ কবি শহীদ কাদরী পুত্র আদনান
নিউইয়র্কঃ বাংলা কবিতা সাম্রাজ্যের অন্যতম পুরোধা কবি শহীদ কাদরীর সাম্প্রতিক তিরোধানের পর কবির প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অসাধারন সম্মান প্রদর্শন করেছেন তা সত্যিই অভূতপূর্ব। কবির মহাপ্রয়ানের সংবাদ পাওয়ার পর পরই তিনি ব্যক্তিগত ভাবে খোঁজখবর নিয়েছেন বারবার। নিউইয়র্কে কবির জানাজা চলাকালে তিনি ঢাকায় বসেই মোনাজাত ধরেন। এ ছাড়া কবির মরদেহ এবং তাঁর পরিবারের সদস্যদের ঢাকায় যাবার যাবতীয় ব্যয়ভার বহন করেন। সকল রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে মীরপুর বুদ্ধিজীবী গোরস্থানে সমাহিত করার সকল বন্দবস্তও তিনিই করে দেন।
কবি শহীদ কাদরী এবং লেখক সাংবাদিক নাজমুন নেসা পিয়ারির একমাত্র সন্তান এবং নিউইয়র্কে সুইস ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আদনান কাদরী (লোবিদ) রোববার ১১ সেপ্টেম্বর ম্যানহাটানে তার এপার্টমেন্টে এই প্রতিনিধির সাথে আলাপকালে তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আদনান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি এই ব্যপারে একটি বিশেষ আনুষ্ঠানিক চিঠিও পাঠাচ্ছেন। কবিপুত্র বাবার জীবনের বিভিন্ন অধ্যায় নিয়েও আলোচনা করেন। কোলন, লন্ডন এবং বস্টন হয়ে নিউইয়র্ক আসার আগের নানান কাহিনী এই সময় আলোচনায় উঠে আসে। বস্টনে কবি অত্যন্ত ব্যস্ত কর্মজীবন অতিবাহিত করেন। সেখানে তিনি বহু বছর একসাথে ২টি কাজ করেছেন, সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করেছেন ক’বছর একটানা। ছেলের পড়াশুনোর যাবতীয় তিনি এবং নাজমুন নেসা পিয়ারি বহন করেছেন। প্রবাসে বেড়ে ওঠা, উচ্চশিক্ষা প্রাপ্ত কবিপুত্রের বিনম্র আচার ব্যবহার সবাইকে অভিভুত করে। বাবার সংগ্রহের অজস্র বই লোবিদ স্কুল জীবনেই পড়বার সুযোগ পেয়েছেন। কবি শহীদ কাদরীর একমাত্র উত্তরাধিকারী হিসেবে কবির সকল প্রকাশনার ইন্টেলেকচুয়াল কপি রাইটস তারই পাবার কথা।
কথা প্রসঙ্গে আদনান কাদরী জানান এই ব্যাপারে তার সাথে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান সহ আরও অনেকের সাথেই আলাপ হয়েছে। তিনি আরও জানান, শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের নিয়ম অনুযায়ী বাবার কবর পাকা করা বাবত সমস্ত ব্যাবস্থা তিনি করে এসেছেন। এখানে উল্লেখযোগ্য যে বার্লিনে বসবাসরত কবির প্রথম স্ত্রী নাজমুন নেসা পিয়ারিও ঢাকায় ছুটে যান কবির মরদেহ পৌঁছাবার পরদিন। তিনি কবির সমাধিতে জিয়ারত করা ছাড়াও ঢাকায় আয়োজিত বিশেষ নাগরিক শোক সভাতেও যোগ দেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কবির প্রতি অসামান্য শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে তিনি একটি বিশেষ কবিতাও রচনা করেন। প্রধানমন্ত্রীর হয়ে তাঁর বিশেষ সহকারি ও বিশিস্ট কবি মাহবুবুল হক শাকিল কবির প্রতি যেভাবে শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করেছেন তা সত্যিই অভূতপূর্ব। আদনান কাদরী সবকিছুর জন্যে সবার কাছে আন্তরিক ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ