Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

প্রবাসীদের একাত্মতা বন্দুক নিয়ন্ত্রণ আইন-দাবির আন্দোলনে

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: February 20, 2018 | 6:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গত বুধবার ফ্লোরিডার মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে নির্বিচার গুলিবর্ষণে হতাহতদের স্মরণে প্রবাসী বাংলাদেশীরা নিরবতা পালন এবং অবিলম্বে অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের দাবি জানান। গত শনিবার অপরাহ্নে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পামবীচস্থ ‘ফ্লেবার অব ইন্ডিয়া’ রেস্টুরেন্টে ফ্লোরিডা মেট্রপলিটন আওয়ামী লীগের অনুষ্ঠান থেকে ‘অস্ত্র নিয়ন্ত্রণ আইন’ দাবিতে সারা আমেরিকায় হাই স্কুল ছাত্র-ছাত্রীরা আন্দোলনের যে কর্মসূচি ঘোষণা করেছে, তার প্রতিও দ্ব্যর্থহীন সমর্থন ব্যক্ত করা হয়। মার্চের ২৪ তারিখ সারা আমেরিকার ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করবে ১৭ মিনিটের জন্যে। নিহত ১৭ জনের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচির সাথে অভিভাবক, সরকারী-বেসরকারী সর্বস্তরের আমেরিকানের সমর্থন কামনা করা হয়েছে।

এরপর ২০ এপ্রিল সকল হাই স্কুলে দিনব্যাপী ক্লাস বর্জন করে এ আন্দোলনের সাথে সকলকে একাকার করার চেষ্টা চালানো হবে।চলতি সপ্তাহে ফ্লোরিডার স্কুল ছাত্ররা যাচ্ছে টালাহাসি পার্লামেন্টের সমর্থন কামনায়। আরেকদল ১৯ ফেব্রুয়ারি সোমবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করেছে। এ সময় ১৭ জন ছাত্র-ছাত্রী ‘লাশ হয়ে’ মাঠে শুয়ে পড়েন নিহত ১৭ জনের প্রতি সম্মান জানিয়ে।মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমক্র্যাটদের এ নিয়ে কালক্ষেপণের অবকাশ নেই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কর্মসূচিতে উল্লেখ করা হয়েছে।

হামলা থেকে বেঁচে যাওয়া হাই স্কুল ছাত্র জুনিয়র ক্যামেরন ক্যাস্কি অভিযোগ করেছেন যে, ‘ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন’ তথা এনআরএ-র কাছ থেকে মোটা অর্থ চাঁদা পাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এ কারণে তারা অস্ত্র নিয়ন্ত্রণ আইনের গণদাবি উপেক্ষা করছেন’ ক্যামেরন সর্বস্তরের আমেরিকানের প্রতি উদাত্ত আহবান জানিয়ে শীর্ষস্থানীয় মার্কিন মিডিয়ায় ক্ষোভের সাথে বলেছেন, ‘এখন সময় হচ্ছে পক্ষ বেছে নেয়ার। হয় আমাদের আন্দোলনের সাথে, নয়তো বিপক্ষে থাকতে হবে। কারণ আমরা নির্বিচার হত্যার শিকার হচ্ছি। আপনাদের রাজনৈতিক স্বার্থের বলি হচ্ছি’।ফ্লোরিডা মেট্রপলিটন আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস চেয়ারম্যান এবং ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘স্কুলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার হয়ে যাবে।’

স্কুল ছাত্রদের আন্দোলন কর্মসূচি সফল করতে প্রত্যেক বাংলাদেশীকে নিজ নিজ এলাকায় কাজ করার আহবান রেখেছেন আতিক। ‘রিপাবলিকানরা মোটা অংকের চাঁদা নেয় এনআরএ (ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন) এর কাছে। এজন্যে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের ব্যাপারে তাদের ন্যূনতম আগ্রহ দেখা যাচ্ছে না’-অভিযোগ করেন ডেমক্র্যাটিক পার্টির এই সংগঠক।

নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন আয়োজক সংগঠনের আহবায়ক কামালউদ্দিন ভূইয়া, যুগ্ম আহবায়ক হাসান জাহাঙ্গির, ভোলা জেলার লালমোহন পৌর মেয়র ইমদাদুল ইসলাম তুহিন, মুক্তিযোদ্ধা শাহজাহান খসরু এবং আব্দুর রহিম বুলবুল এবং ফ্লোরিডা মেট্রপলিটন আওয়ামী লীগের সদস্য সচিব বিন্তু খান। অনুষ্ঠানে হাই স্কুলের ছাত্র-ছাত্রীরাও উপস্থিত অভিভাবকদের ‘অস্ত্র নিয়ন্ত্রণ আইন’ তৈরীর আন্দোলনে সোচ্চার হবার আহবান জানায়। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ