প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে নিউইয়র্কে কনসাল জেনারেলকে স্মারকলিপি
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : প্রবাসীদের ভোটাধিকার দিতে জাতীয় সংসদে আইন পাস করা হয়েছে। আমরা ভোটাধিকার চাই। দ্বৈত নাগরিকত্ব আইন সংশোধন করে বিদেশী নাগরিকত্ব গ্রহণকারী প্রবাসীদের ‘বাংলাদেশী নাগরিকত্ব ও ভোটাধিকার’ দিন। প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের দাবি বলেছেন প্রবাসী বাঙালি কল্যাণ সমিতির (প্রবাকস) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেওয়ান বজলু চৌধুরী। গত ১ মার্চ মঙ্গলবার বিকেলে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ডেপুটি কনসাল জেনারেল মোঃ সাহেদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদানকালে তিনি একথা বলেন। এসময় প্রবাকসের সভাপতি মোশাররফ আলম বলেন, আমরা বাংলাদেশে জন্মেছি। জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। ভোটাধিকার আমাদের ন্যায্য পাওনা বলে দাবি করেন তিনি। এ সময় প্রবাকসের সহ-সভাপতি আবুল কে মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখলাকুল আম্বিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রবাসী বাঙালি কল্যাণ সমিতির স্মারকলিপিতে ১১ দফা দাবি পেশ করা হয়। সেখানে জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার, বিসিএসসহ সকল সরকারি চাকরিতে প্রবাসীদের কোটা, সংসদে প্রবাসীদের ৫০টি সংরক্ষিত আসন, ডেপুটি স্পিকার, মন্ত্রী, হুইপ ও সংসদীয় কমিটির সভাপতি পদে প্রবাসীদের নিয়োগ, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ, ডুয়েল সিটিজেন অ্যাওয়ার্ড প্রবর্তন, প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে সিটিজেন ডিপার্টমেন্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের শীর্ষ পদে প্রবাসীদের নিয়োগের দাবি জানানো হয়।
এছাড়া স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে ১ ভাগ ভোটারের সমর্থন ছাড়াই স্বতন্ত্রপ্রার্থী হবার সুযোগ এবং বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যাতে দলীয়প্রার্থী হতে পারে সেজন্য প্রতিটি রাজনৈতিক দলকে স্থানীয় সরকারে ৪০ ভাগ এবং জাতীয় সংসদে ২০ ভাগ প্রার্থী দিতে কোটা সংরক্ষণ করার দাবি জানানো হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion