Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

প্রবাসীদের সাথে ম্যারিটিমাস লিমিটেড-এর চেয়ারম্যানের মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: July 17, 2012 | 11:45 AM

নিউইয়র্ক : বাংলাদেশি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ম্যারিটিমাস লিমিটেড-এর চেয়ারম্যান ব্যারিস্টার এ এম রফিকুল ইসলাম স্থানীয় সাংবাদিক ও বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের সাথে এক উন্মুক্ত মতবিনিময় সভায় মিলিত হন। বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ ঝুঁকিমুক্ত, লাভজনক, সহজ, এবং তা দেশের উন্নতিতে বিশাল ভূমিকা রাখতে পারে, এ ব্যাপারে সভায় উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন। অনেকেই সর্বোচ্চ এক কোটি টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটেগরিতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক ব্যারিস্টার রফিকুল ইসলাম তার বক্তৃতায় আন্তর্জাতিক, আঞ্চলিক ও দেশীয় বাজারে নতুন জাহাজের চাহিদার সাথে সাথে বাংলাদেশে সহজলভ্য ও দক্ষ জনশক্তির কথা তুলে ধরেন। তিনি অর্থনৈতিক বিশ্লেষকদের দেওয়া অভিমত উল্লেখ করে বলেন, সবচেয়ে বেশি মুনাফা অর্জন, বিপুলসংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এবং দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে জাহাজ নির্মাণশিল্প অচিরেই বাংলাদেশের অর্থনীতিতে শীর্ষস্থান দখল করবে। তিনি ম্যারিটিমাস-এর সাংগঠনিক, প্রাতিষ্ঠানিক, ও প্রাযুক্তিক সক্ষমতার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ম্যারিটিমাসের পরিচালনার সাথে যারা জড়িত, তাদের সবাই সংশ্লিষ্ট শিল্পের কারিগরি, প্রযুক্তি, বিপণনের কাজে আমেরিকা, সিঙ্গাপুর, কোরিয়া, ইউকেসহ বিভিন্ন দেশের নামকরা প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সাংবাদিক ও আগ্রহী বিনিয়োগকারীদের সাথে ম্যারিটিমাস লিমিটেড-এর চেয়ারম্যান ব্যারিস্টার এ এম রফিকুল ইসলাম, ম্যারিটিমাস লিমিটেড-এর পরিচালক সিরাজুল হক কামাল, বশির খান, ফয়সল আহমদ, মহসীন ননী প্রমুখকে পরিচয় করিয়ে দেনে ম্যারিটিমাস লিমিটেড-এর অপর পরিচালক মিনহাজ আহমদ। ব্যারিস্টার রফিকুল ইসলামের উপস্থাপনার সভায় উপস্থিত সাংবাদিক ও আগ্রহী বিনিয়োগকারীরা বিভিন্ন প্রশ্ন করলে চেয়ারম্যান রফিকুল ইসলাম সকল প্রশ্নের উত্তর দেন।

এক প্রশ্নের উত্তরে রফিকুল ইসলাম জানান, আনুষাঙ্গিক জটিলতার কারণে উতপাদন শুরুতে অনিচ্ছাকৃত বিলম্ব হলেও অতি সম্প্রতি উতপাদন শুরু করার সকল আনুষাঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল সরকারি ছাড়পত্র, লাইসেন্স, সার্টিফিকেট ইত্যাদি হস্তগত হয়েছে। ফলে আশা করা যাচ্ছে, আগামী বছরের প্রথম ভাগেই উতপাদন শুরু করা সম্ভব হবে। আরেক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ২হাজার ৮ সাল থেকে নিরলস পরিশ্রমের মাধ্যমে তারা ম্যারিটিমাসকে এখন পর্যন্ত যতোটুকু এগিয়ে নিয়েছেন, তার মধ্য আছে ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে ভূমি উন্নয়ন, সকল প্রকার কাগজপত্র তৈরি, সাংগঠনিক কাঠামো তৈরি, দক্ষ ও অভিজ্ঞ কর্মী অনুসন্ধান ও নিযুক্তি ইত্যাদি।

তিনি প্রসঙ্গক্রমে উল্লেখ করেন যে, ম্যারিটিমাস লিমিটেড-এ বিনিয়োগকৃত মূলধনের চাইতে বর্তমান মূল্য কমপক্ষে ১০০% বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানের শেষদিকে সবাইকে ম্যারিটিমাস-লিমিটেড-এর সকল কাগজপত্র প্রদর্শন করা হয় এবং গুলশান টেরাস-এর সত্বাধিকারী ও ম্যারিটিমাসের অন্যতম পরিচালক মহসীন ননী সবাইকে নৈশভোজে আপ্যায়ন করেন। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান ম্যারিটিমাসের অপর পরিচালক এম কে জাসির।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV