প্রবাসী টাঙ্গাইলবাসীর সভায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ সংবর্ধিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সভায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পুন: নির্বাচিত সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান সংবর্ধিত হয়েছেন। ডা. ওয়াজেদ দ্বিতীয়বারের মতো প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলের তোড়া ও পুরষ্কার দিয়ে সম্মানিত করা হয়। সিটির জ্যামাইকার কাবাব কিং রেষ্টেুরেন্টে গত ২৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র সভাপতি খন্দকার বদরুজ্জামান পিকলু।

সুলতান বোখারীর সঞ্চালনায় অনাড়ম্বর এই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। এছাড়াও সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ শিকদার সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশিক শামীম, হাজী মোজাম্মেল হক, মোহাম্মদ মোজহারুল ইসলাম খান, ফরিদ খান, সৈয়দ আশরাফ দুলাল, খন্দকার জাকির হোসেন, আব্দুল হাকিম, শাহীনুর রহমান, তৌফিকুর রহমান, সানোয়ার হোসেন, মোহাম্মদ আলম, রাশেদ চৌধুরী তুষার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল। দেশের ন্যায় প্রবাসেরও টাঙ্গাইলবাসী হিসেবে আমরা গর্বিত। আর গর্বিত টাঙ্গাইল জেলাবাসীদের মধ্যে ডা. ওয়াজেদ এ খান একজন কৃতি ব্যক্তিত্ব। তার মেধা, কর্ম আর ব্যবহার সবাইকে মুগ্ধ করেছে। তিনি পরপর দু’বার প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় ব্যক্তিগতভাবে তিনি যেমন সম্মনিত হয়েছেন, তেমনী টাঙ্গাইলবাসীদেরও সম্মানিত হয়েছেন। বক্তারা বলেন, একজন পেশাদার চিকিৎসক হয়েও প্রবাসে সাংবাদিকতা তথা সাপ্তাহিক বাংলাদেশ প্রকাশনা তার মাতৃভাষা, মাতৃভুমি বাংলাদেশ আর প্রবাসীদের প্রতি বিশেষ দায়িত্ববোধকেই স্মরণ করিয়ে দেয়। প্রসঙ্গত বক্তাদের কেউ কেউ টাঙ্গাইলের ঐতিহ্য মিজাপুরের ভারেতশ্বরী মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তির সময় যোগ্যতার ভিত্তিতে টাঙ্গাইলবাসীদের জন্য কোটা নির্ধারণের দাবী জানান এবং প্রবাসী টাঙ্গাইলবাসীদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। ডা. ওয়াজেদ এ খান তার বক্তব্যে প্রবাসী টাঙ্গাইলবাসীদের এই আয়োজনের জন্য সংশ্লিস্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টাঙ্গাইলের সন্তান হিসেবে জেলাবাসী ও প্রবাসীদের জন্য তার সাধ্যমতো যা করা সম্ভব তাই করার চেষ্টা করবেন। প্রসঙ্গত তিনি বলেন, ভারেতশ্বরী মেডিক্যাল কলেজের জন্য ইতিপূর্বে যুক্তরাষ্ট্র থেকে তার উদ্যোগে বিভিন্ন হাতপাতাল থেকে অনুদান পাওয়া ৫ কোটি টাকার মেডিক্যাল সরঞ্জাম পাঠানো হয়েছে। তিনি যার যার অবস্থান থেকে টাঙ্গাইলবাসী তথা দেশেবাসীর জন্য সেবার হাত বাড়িয়ে দেয়ার আহŸান জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests