প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র নতুন কমিটি: হাকিম সভাপতি আনিস সাধারণ সম্পাদক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাীদের সামাজিক সংগঠন ‘প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২০ সালের জন্য গঠিত কমিটিতে আব্দুল হাকিম সভাপতি, মোহাম্মদ আতিকুর রহমান (আনিস) সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আব্দুর রব কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন। গত ৮ মার্চ রোববার অনুষ্ঠিত সংগঠনের এক সভায় নির্বাচন কমিশন নতুন কমিটি ঘোষণা দেন। খবর ইউএনএ’র।
নিউইয়র্কে জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ ঘরোয়া রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ‘প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি খন্দকার বদরুজ্জামান পিকলু। সভায় গত বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন বিদায়ী সাধারণ সম্পাদক শরীফ শিকদার। এরপর সর্বসম্মতিক্রমে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠনের পর সভাপতি তার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
পরবর্তীতে নির্বাচন কমিশনের সদসরা যথাক্রমে খন্দকার আশেক শামীম, মোফাখখারুল ইসলাম খান (নিতু), মোহাম্মদ ফরিদুল ইসলাম খান, মোহাম্মদ মোজাম্মেল হক ও সৈয়দ আশরাফ আলী আলোপ-আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে ২০ সদস্যের কমিটি ঘোষণা করেন। ফলে বিনা প্রতিদ্বদ্বতায় আব্দুল হাকিম সভাপতি, মোহাম্মদ আতিকুর রহমান (আনিস) সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আব্দুর রব কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
বিদায়ী সভাপতি খন্দকার বদরুজ্জামান পিকলু ও সাধারণ সম্পাদক শরীফ খন্দকার তাদের বক্তব্যে সংগঠন পরিচালনায় সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপরদিকে নবনির্বাচিত সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান (আনিস) তাদের দায়িত্ব পালনে সকল প্রবাসী টাঙ্গাইলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests