Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
সব ক্যাটাগরি

প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: April 20, 2022 | 12:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষ্যে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে এই মাহফিল আয়োজিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ আসনের (বাসাইল-সখীপুর) সাবেক এমপি অনুপম জয়। এতে শতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী যোগ দেন। খবর ইউএনএ’র।
সংগঠনের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানআনিস সহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান।মাহফিলে সাবেক এপি অনুপম জয় এবং নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক ২৪এ থেকে আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী মাহতাব খান শুভেচ্ছা বক্তব্য রাখেন। মাহফিলে নতুন প্রজন্মের তিনজন শিশু-কিশোর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। বিশেষ দোয়া পরিচালনা করেন
আতিকুর রহমান আনিস।
মাহফিলে অনুপম জয় তার বক্তব্যে যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের বাংলা নববর্ষ ও পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান এবং ঐক্যবদ্ধভাবে মিলেমিলে থাকার উপর গুরুত্বারোপ করেন।মাহতাব খান তার বক্তব্যে আগামী নির্বাচনে তার নির্বাচনী এলাকার ভোটারদের তাকে ভোট দেয়া আহ্বান এবং টাঙ্গাইলবাসীদের যার যার অবস্থান থেকে নির্বাচনে কাজ করার অনুরোধ ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত
হয়েছি। এবার সবাই মিলে ভোট দিলে জয়ী হবো ইনশাল্লাহ। মাহফিলে বিশিষ্ট ব্যক্তির মধ্যে সংগঠনের উপদেষ্টা কৃষিবীদ আব্দুর
রহমান ও আশেক খন্দকার শামীম, সাবেক সভাপতি ফরহাদ তালুকদার, মোজাম্মেল হক ও ফরিদ খান, সাবেক আহবায়ক মাহবুবুর রহমান খান বাবু ও আকতারুজ্জামান হ্যাপি, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট শাহেদ মাহবুব খান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকমনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন
আহমেদ, সাংবাদিক দিদার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV