প্রবাসী ড. নুরুন নবী ও নাজমুন নেসা পিয়ারি সহ একুশে পদক পাচ্ছেন ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে একুশে পদক পাচ্ছেন দেশের ২০ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। এর মধ্যে একুশে পদকের জন্যে দুই প্রবাসী ড. নুরুন নবী ও নাজমুন নেসা পিয়ারিকে মনোনীত করা হয়েছে। ভাষা ও সাহিত্যের জন্যে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাসরত সিটি কাউন্সিলম্যান ও মুক্তিযোদ্ধা বিজ্ঞানী ড. নুরুন নবী এবং জার্মানীতে বসবাসরত লেখক-সাংবাদিক নাজমুন নেসা পিয়ারিকে এই পদক মনোনীত পদকের জন্য করা হয়েছে। এই প্রবাসী মুক্তিযুদ্ধ এবং বাঙালির ঐতিহ্যমন্ডিত সংস্কৃতি নিয়ে বহুদিন যাবত কাজ করছেন। বেশ কটি গ্রন্থ প্রকাশিত হয়েছে দু’জনেরই।

এবছর যারা একুশে পদক পেলেন- ভাষা আন্দোলনে মরহুম আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর), শিল্পকলায় (সংগীত) বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক, নৃত্যে মো. গোলাম মোস্তফা খান, অভিনয়ে এম এম মহসীন, চারুকলায় অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান, মুক্তিযুদ্ধে (মরণোত্তর) মরহুম হাজি আক্তার সরদার, মরহুম আব্দুল জব্বার, মরহুম ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার), সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর), গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ, শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম, সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি। চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার। এছাড়া গবেষণায় পদক পাচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
আগামী ২০শে ফেব্রুয়ারি শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার ১৯৭৬ সাল থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests