Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএর শপথ

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: January 10, 2021 | 3:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ২ জানুয়ারি শনিবার ২০২১-২০২২ সালের নব নির্বাচিত কার্যকরী কমিটির ভার্চুয়ালী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ১ম পর্বে সভায় সভাপতিত্ব করেন ২০১৯-২০২০ এবং ২০২১-২০২২ সালের নির্বাচিত সভাপতি কাজী জামান উদ্দিন, সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক মিশন। সভায় কোরান থেকে তেলাওয়াত করেন কারী সৈয়দ মুসতানজিত বিল্লাহ রাব্বানী। সংগঠনের ট্রেজারার মাহাবুব আলম রুমেল ২০১৯-২০২০ সালের হিসাব-নিকাশ পেশ করেন। দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার মাওঃ মোতাসিম বিল্লাহ ২০২১-২০২২ সালের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। পরে সভার সভাপতি কাজী জামানের বক্তব্যের মাধ্যমে ২০২১-২০২২ সালের কমিটির কার্যক্রম শুরু হয়। সভায় সংগঠনের ফাউন্ডার মেম্বারদের সহ ১১জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়।
সভায় প্রথমে সদস্যদের জন্য ১০০ কবর ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বলা হয়, একটি গ্রুপ সংগঠনের বিরুদ্ধে যে ধ্বংসাত্মক ও বিভাজন সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে চলমান কোর্টের লিগ্যাল একশনটি তরান্বিত করা হবে। সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক মিশন ২০২১-২০২২ সালের ভিতরে সংগঠনটিকে একটি শক্তিশালী ও মডেল সংগঠন হিসাবে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন। শেষে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডক্টর মুফতী সাইয়েদ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানীর মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV