প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ২৯ আগস্ট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: উত্তর আমেরিকার ২৮ বছরের পুরোনো ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন আগামী ২৯ শে আগস্ট রবিবার লং আইল্যান্ডের সানকেন ম্যাডো স্ট্যাট পার্কে অনুষ্ঠিত হবে। রবিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট পর্যন্ত এ জমকালো বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সারাদিনব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাI পাশাপাশি রাফেল ড্রতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার স্বর্ণের হার, নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রিটার্ন বিমান টিকেট, ৫০ ইঞ্চি টিভি ও ল্যাপটপসহ আরও অসংখ্য আকর্ষণীয় পুরষ্কার এবং প্রকাশিত হবে বিশেষ স্মরণিকা চন্দ্রমেলা।

উক্ত বনভোজনের প্রধান অতিথি নিউইয়র্কের বিশিষ্ট চিকিৎসক ডঃ ফেরদৌসী হাসান (এম.ডি) ও মাইকেল গাছি (এস্কোয়ার, অ্যাটর্নি- at ল)। বরিশাল বিভাগের প্রবাসীদের সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন কাজী জামান উদ্দিন- সভাপতি, জিয়াউল হক মিশন- সাধারণ সম্পাদক, সৈয়দ হারুনুর রশিদ- আহ্বায়ক এবং পারভেজ মাহমুদ-সদস্য সচিব।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের