Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

প্রবাসী বাংলাদেশীদের মাহে রমজানের শুভেচ্ছা নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: April 24, 2020 | 12:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের এবারের রমজান মাস প্রকৃতপক্ষেই অতিসংযমের মাস। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর পক্ষ থেকে নিউইয়র্ক ও পাশ্ববর্তী অঙ্গরাজ্যে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদেরকে পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা।

পরম করুনাময় আল্লাহ তায়ালার অশেষ রহমত এর মাস পবিত্র রমজান শুরু হয়েছে। এবারের রমজান মাসটি বহু মাত্রায় ব্যতিক্রমী, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এর সংক্রমন থেকে রক্ষা পেতে আমাদের সামাজিক দূরত্বসহ স্বাগতিক দেশের স্বাস্থ্য বিধি-বিধান মেনে ধৈর্য্য ও সাহসের সাথে চলমান এই মহাদুর্যোগ মোকাবেলা করতে হবে। বিশেষ করে রমজান মাসের সেহরীর ও ইফতারের খাদ্য ক্রয় অথবা সংগ্রহ করার সময় কোনভাবেই যেন করোনা ভাইরাসে আবার সংক্রমিত না হই, সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা যাচ্ছে। আর তাই আসুন আমরা মসজিদে একত্রিত না হয়ে নিজ নিজ গৃহে অবস্থান করে তারাবি নামাজ আদায় করি এবং ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এবছরের রমজান মাস পালন করি। সংযম পালনের এই মহান মাসে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিহত করে এবং স্বাস্থ্য বিধি মেনে চলে একে অপরকে সাহায্য করি। আল্লাহ আমাদের সকলকে সংযম সাধনের মাধ্যমে পবিত্র রমজান পালনের তৌফিক দান এবং দৃঢ়তার সাথে এই মহামারি থেকে পরিত্রানের শক্তি প্রদান করুন।

উল্লেখ্য, নিউইয়র্ক এর মেয়র পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অর্ধ মিলিয়ন হালাল খাবার বিনামূল্যে মুসলমানদের জন্য নিউইয়র্ক সিটির ৪৩৫টি স্থানে বিতরন করবেন। যে কোন জরুরী প্রয়োজনে কনস্যুলেট জেনারেলের সাথে সার্বক্ষণিক (২৪/৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। হটলাইন-১ঃ ৬৪৬-৬৪৫-৭২৪২, হটলাইন-২ঃ ৯২৯-৪২৪-২৭৫৮, Email: [email protected]. প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV