Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রবাসী বাঙালি ও জেলেদের জীবন বীমার আওতায় আনার তাগিদ

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: January 28, 2011 | 12:01 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিদেশে অবস্থানরত প্রবাসী বাঙালি ও জেলেদের জীবন বীমার আওতায় আনার সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে শস্য ও কৃষিজাত পণ্যকে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করতে সাধারণ বীমা চালু করার ওপর জোর দিয়েছে কমিটি। গতকাল সংসদ সচিবালয়ে বৈঠক শেষে কমিটি সভাপতি এবিএম গোলাম মোস্তফা এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি প্রবাসী বাঙালি ও দেশে ৩০ থেকে ৩৫ লাখ জেলে রয়েছেন। এরা জীবন-ঝুঁকির মধ্যে কাজ করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন। অথচ তাদের ভবিষৎ-জীবন নিরাপত্তার জন্য কার্যকরী পদক্ষেপ নেয়া হয় না। এজন্য তাদের কাজের স্বীকৃতি ও উৎসাহী করতে জীবন বীমার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও এর আওতায় আনা হবে। কমিটি সভাপতি বলেন, বৈঠকে রপ্তানি উন্নয়নে সহায়তার জন্য এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করারও সুপারিশ করা হয়েছে। এতে দাতা দেশগুলোকে রপ্তানি করাতে উৎসাহিত হয়। পাশাপাশি অনিষ্পন্ন বাণিজ্যিক অডিট আপত্তিগুলো নিষ্পত্তির জন্য দ্বি-পক্ষীয় ও ত্রি-পক্ষীয় আলোচনা করে সমাধান করার নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠকে বলা হয়, শস্য ও কৃষিজাত পণ্যকে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত রাখার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়ার উদ্দেশে সাধারণ বীমা করপোরেশনের আওতায় শস্য বীমা নামে পাইলট প্রকল্প চালু করা হয়েছিল। এ উদ্যোগ প্রায় ব্যর্থ হয়েছে বলে ধরা যায়। উল্লেখ্য, সাধারণ বীমা করপোরেশনের আওতায় শস্য বীমার জন্য ১৯৭৭ সালে পাইলট প্রকল্প চালু করা হয়। প্রকল্পটি ১৯৯৫ সাল পর্যন্ত চালু থাকলেও পরে কোন উদ্যোগ না নেয়াতে তা নিষ্ক্রীয় হয়ে যায়।  বর্তমান সরকার ক্ষমতায় এসে অর্থ মন্ত্রণালয় শস্যবীমা চালু করার জন্য একাধিক বৈঠকও করেছে। একই সঙ্গে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV