প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ’র সাধারণ সভা ও ৩০ বছর পুর্তি উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে গত ২৮শে এপ্রিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে প্রবাসী শরীয়তপুর সমিতির ইউএসএ’র বার্ষিক সাধারণ সভা, বাংলা বর্ষবরণ ১৪২৬ ও সমিতির ৩০ বছর পুর্তি উৎসব। অনুষ্ঠানটি সমিতির উপদেষ্টা মন্ডলির সদস্য মাওলানা রহমত উল্লাহ্ র পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও সভাপতি দুলাল মালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিল।
বর্ষবরণ ও ৩০ বৎসর পূর্তি অনুষ্ঠান : সমিতি বর্তমান সভাপতি, সেক্রেটারী ও কার্যকরী কমিটির সকল সদস্য, সমিতির প্রাক্তন সভাপতি ও সেক্রেটারীবৃন্দ এবং উপদেষ্টা মন্ডলির সদস্যদের উপস্থিতিতে পান্তা ইলিশ উদ্বোধন ও কেক কেটে ৩০ বৎসর পূর্তি উদযাপন করা হয়।

আলোচনা পর্ব দুই ভাগে বিভক্ত ছিল। প্রথম পর্বে গঠনতন্ত্র সংশোধনী কমিটির প্রধান নূরুল ইসলাম ম্যানেজারের উপস্থাপনায় ও আব্দুল মান্নান ঢালীর পরিবেশনায় গঠনতন্ত্র সংশোধনী, কমিটির অন্যান্য সদস্য নুরুল ইসলাম খান, আজহার আলী, সৈয়দ আব্দুল হাদী জিল্লু, হুমায়ুন কবীর ও কামাল উদ্দিন দীপুর উপস্থিতিতে সংশোধীত গঠনতন্ত্র পাঠ করে, উপস্থিত
সদস্যদেরকে জানানো হয় এবং উপস্থিত সদস্যদের সমর্থন নিয়ে সংশোধীত গঠনতন্ত্র পাস করা হয়।

আলোচনা পর্বের দ্বিতীয় অংশে ছিল সমিতির ট্রেজারার মাজহারুল ইসলামের হিসাব প্রতিবেদন পেশ ও সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের বাৎসরিক প্রতিবেদন। সাধারণ সম্পাদকের প্রতিবেদনে গত এক বৎসরে দুলাল-হুমায়ুন পরিষদের সকল নির্বাচনী প্রতিশ্রুতির কার্যকরী কমিটি ও সদস্যদের সহযোগীতায় সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এবং ভবিষ্যতে সকলের সহযোগীতা পেলে শরীয়তপুর ভবন ক্রয় করার জন্য আশা পোষণ করেন।

আলোচনা পর্বের দ্বিতীয় অংশে সমিতির বর্তমান কার্যকরী কমিটি কার্যক্রমে সন্তষ্টি প্রকাশ, ভবিষ্যত কার্যক্রমের পরামর্শ সহযোগীতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন সমিতির বিগত সভাপতি ও বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দের মধ্যে মোশারফ দেওয়ান, খন্দকার দীল রওশন, কে.এম. বোরহান মাসুদ ও ইমতিয়াজ হাসান জামাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন সেক্রেটারী ও বর্তমান সহ সভাপতি সরদার সিরাজুল ইসলাম, সহ সভাপতি শেখ আজহার আলী, রুমান খন্দকার, সৈয়দ আব্দুল হাদী (জিল্লু) ও বাফেলো থেকে আগত পৃষ্টপোষক তৈয়ব হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সহ সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন।
সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম রকির মনমুগ্ধকর উপস্থাপনায় সম্পন্ন হয় অনুষ্ঠানের তৃতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান।
নৃত্য শিল্পী তাসনিয়া নৃত্যের তালে বাংলা বর্ষবরণ করে এবং গানে গানে উপস্থিত সকলের বাধহারা আনন্দ ছড়িয়ে মন কেরে নেন নিউইয়র্ক ও বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠ শিল্পী চ্যানেল আই-এর সেরা কণ্ঠ রুকসানা মির্জা ও প্রবাসের বাউল শিল্পী শাহ মাহবুব ও আতিক ইকবাল।প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইনক এর সাধারণ সভা, বাংলা বর্ষবরণ ও ৩০ বৎসর পুর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন জব্বার মেলকার, সদস্য সচিব ছিলেন মনোয়ার মুন্সী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। অভ্যর্থনায় ছিলেন দুলাল হোসেন মাল, হুমায়ুন কবীর, আব্দুল মান্নান ঢালী, সরদার সিরাজুল ইসলাম, শেখ এ আলী, রুমান খন্দকার, সৈয়দ আব্দুল হাদী জিল্লু, মোঃ মাজহারুল ইসলাম, রিয়াদ উদ্দিন, আসাদুজ্জামান তালুকদার সফল, চৌধুরী গোলাম কাউসার, সৈয়দ আহমেদ, মোহাম্মদ জসিম উদ্দিন, মনোয়ার মুন্সী, মোঃ সাইফুল ইসলাম (আনসার), মোঃ সাইফুল ইসলাম রকি, মোবারক হোসেন আহমেদ আলী মিয়া, দিপালী আক্তার, সৈয়দ এম জলিল, বাবুল আহমেদ, ইউনুস আলী, মোঃ মোস্তাফিজুর রহমান, মাহমুদ হোসেন বাদশা, মনোয়ার হোসেন, মোহাম্মদ এ. উদ্দিন মিলন, হাসেম বাবুল ও মোহাম্মদ কামাল উদ্দিন দীপু। যুগ্ম আহ্বায়ক : মোঃ কামাল উদ্দিন দীপু, মোস্তাফিজুর রহমান, চৌধুরী গোলাম কাউসার, সৈয়দ আহমেদ, কে.এম. সুমন মিয়া, আলমাস উদ্দিন মিলন ও মোবারক হোসেন।
বিশেষ সহযোগিতায় : আকবর চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার মোঃ ইসমাইল জাবিউল্ল্যাহ টগর, রহমত উল্যা, নাজমুল হক, মাইন উদ্দিন মাউনুল।মোবারক হোসেন, সৈয়দ আহমেদ, মোঃ কামাল উদ্দিন দীপু, চৌধুরী গোলাম কাউসার, মোঃ জসিম উদ্দিন আ: (বাদল), সেলিম ব্যাপারী, রুমান খন্দকার, কে.এম. সুমন মিয়া। সমন্বয়কারী ঃ সরদার শিরাজুল ইসলাম, সৈয়দ আব্দুল হাদী জিল্লু, বাবুল আহমেদ, প্রচার ও প্রকাশনায় ঃ সৈয়দ আহমেদ, সর্বশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’