প্রবাসী সাংবাদিক মাহবুবুর রহমানের সুস্থতার জন্য দোয়া কামনা
নিউইয়র্ক: প্রবাসে দীর্ঘদিন যাবৎ বসবাসকারী ও সকলের পরিচিত এবং প্রিয় ভাজন প্রবীন সাংবাদিক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাহবুবুর রহমানের জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামাইকাস্থ তাজমহল রেস্টুরেন্টে উক্ত দোয়া মাহফিল এ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা হাজী ফখরুল ইসলাম খান। এসময় আরও উপস্থিত ছিলেন নজমুল ইসলাম চৌধুরী, তফাজ্জল করিম, রফিকুল বারী চৌধুরী, নূর ইসলাম খান মামুন, আনিসুর রহমান সহ প্রচুর স্থানীয় প্রবাসীগন। উল্লেখ্য প্রবীন সাংবাদিক মাহবুবুর রহমান অসুস্থ হয়ে মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার ওপেন হার্ট সার্জারী করা হয়েছে।
উল্লেখ্য মাহবুুবর রহমান সিলেটের একজন প্রবীন রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রবাসে বিভিন্ন পত্রিকার সাথে জড়িত ছিলেন বিশেষ বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাপ্তাহিক ঠিকানায় কাজ করেছেন। এছাড়াও তিনি নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এদিনের দোয়া মাহফিলে তার সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া কামনা করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল