Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

প্রবাসী ১২জন নারীকে ফুলকলি ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: April 24, 2019 | 1:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বর্ণ্যাঢ্য আয়োজনে নিউইয়র্কের ১২জন প্রবাসী নারীকে সম্মাননা জানিয়েছে ফুলকলি ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা। স্ব স্ব ক্ষেত্রে কমিউনিটির জন্য বিশেষ অবদান রাখার জন্য এসব নারীদেরকে সম্মানিত করা হয়। এ উপলক্ষ্যে গত ১৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় জ্যামাইকার একটি পার্টি হলে আয়োজন করা হয় ‘কমিউনিটির উন্নয়নে নারীর ভুমিকা’ শীর্ষক এক আলোচনা সভার। এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুননেসা। খবর ইউএনএ’র।
ফুলকলি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও জেমিনি সম্পাদক বেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অথিতিদ্বয় ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সামসুদ্দীন আজাদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ এন মজুমদার ও ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ ও কাইয়ুম মোহাম্মদ।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া নারীরা হলেন- খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান, লেখিকা ড. লিপি মনোয়ার, মূলধারার রাজনীতিক রেক্সোনা মজুমদার, বাফা’র প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, মূলধারার রাজনীতিক (নিউইয়র্ক ষ্টেটের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩৭ এর আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী) মেরী জোবায়দা, সঙ্গীতশিল্পী কাবেরী দাশ ও রানো নেওয়াজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভীন ও কার্যকরী সদস্য শাহানারা রহমান, নিউজ প্রেজেন্টার সাদিয়া খন্দকার ও শামসুন নাহার নিম্মি এবং এডভোকেট মোর্শেদা জামান। অনুষ্ঠানের প্রধান অতিথি তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়াও তাদেরকে উত্তরীয় পরিয়ে দেন বিশেষ অতিথি। পরে সম্মাননাপ্রাপ্ত নারীরা সংক্ষেপে তাদের অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক হাসানুজ্জামান সাকী। অনুষ্ঠানে সূচনা সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী লিমন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশী কমিউনিটি সহ দেশ ও সমাজ গঠনে পুরুষদের পাশাপাশি নারীরাও ব্যাপক ভুমিকা রেখে চলেছেন। ঘরে বাইরে তাদের অবদানকে কোন অংশেই ছোট করে দেখার সুযোগ নেই। বাংলাদেশী নারীরা তাদের কর্মগুণ আর যোগ্যতা বলে স্ব স্ব ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। এজন্য অবশ্যই তারা প্রশংসা পাওয়া সহ স্বীকৃতি পাওয়ার যোগ্য। বক্তারা ফুলকলি ফাউন্ডেশনের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, প্রবাসে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য ১২জন নারীকে সম্মানিত করার মধ্য দিয়ে পুরো বাংলাদেশী নারী জাতিকেই সম্মানিত করলো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV