Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

প্রবাসে বাঙালী ঐতিহ্যকে ধরে রাখার অঙ্গীকারে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় উৎসব মুখর নববর্ষ বরণ ও বৈশাখী মেলা

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: April 22, 2013 | 7:39 PM

ওয়াশিংটন, ‘প্রবাসে বাঙালী ঐতিহ্যকে ধরে রাখার অঙ্গীকারে’ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের অদূরে ভার্জিনিয়ার ম্যাশন ডিষ্ট্রিক পার্কে গত শনিবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা বর্ষ বরণ ও বৈশাখী মেলা। ওয়াশিংটনের বিখ্যাত সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর আয়োজনে অনুষ্ঠিত এই বৈশাখী মেলায় নিউইয়র্ক নিউজার্সী পেনসালভানিয়া মেরিল্যান্ডসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা বর্ণাঢ্য বৈশাখী আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেন। 
২০ এপ্রিল শনিবার যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটি হওয়ায় ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর এই আয়োজনে প্রবাসীদের ঢল নামে। মেলাকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনা কাজ করছিল। বৈশাখি মেলা সফলভাবে আয়োজনের জন্য আবু রুমি, আক্তার হোসাইন, শিব্বীর আহমেদ, নুরুল আমিন নুরু, ফাহমিদা শম্পা, শামসুন পারভিন, শিশির, সৌমি, অনিক ও প্রান্তিক এর নেতৃত্বে মেট্র ওয়াশিংটনের একদল উদ্যোমী তরুণ তরুণী দীর্ঘ প্রায় তিন মাস নিরলস কাজ করেন। ভার্জিনিয়ার ম্যাশন ডিষ্ট্রিক পার্কে সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যšত সময় নির্দিষ্ট করে দেওয়া হলেও মেলা প্রাঙ্গণ মেলার দিন ভোর থেকেই মধ্যরাত পর্যšত প্রবাসীদের পদচারণায় মুখরিত থাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আকরামুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চ্যানেল আই পরিচালক প্রকৃতি ও জীবন ফাইন্ডেশন প্রধান মৃকিদ মজুমদার বাবু, ও একুশে টেলিভিশনের ভাইস প্রেসিডেন্ট সামসুর রহমান শিমুল।

এছাড়াও অন্যান্য অতিথিদের মাঝে মিসেস রিফাত সুলতানা কাদের, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ও উপস্থাপিকা রাশেদা রওনক খান, দূতাবাসের ডেপুটি চিফ মিশন এম এ মুহিত, দূতাবাস প্রধান নাজমুল হক, ফার্ষ্ট সেক্রেটারি নিরুপম দেবনাথসহ মেট্র ওয়াশিংটনের অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ দিনভর মেলায় উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়াশিংটনের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম চৌধুরী। অনুষ্ঠানের বিভিন্ন চিত্র ধারন সহযোগীতায় ছিলেন বিপ্লব দত্ত ও শামীম হায়দার।
সকাল সাড়ে ১১টা থেকে মঞ্চে একটানা বিভিন্ন অনুষ্ঠান চলে। বড়দের উন্মুক্ত অনুষ্ঠান, শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা, ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় জাপানীদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান, সংবর্ধনা, শুভেচ্ছা বক্তব্য, স্থানীয় প্রবাসী সাংস্কৃতিক দলগুলির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। এবার বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পী ছিলেন বাংলাদেশের বিশিষ্ট বাউল সাধক সফি মন্ডল। এছাড়ও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্যান্ডদল ”জাগরন” অনুষ্ঠানে ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন।

এছাড়াও মজিবুর রহমান, তাসনুভা, কৈশিক, সিলভিয়া, আশীষ এবয় তার দল, মেরিল্যান্ড থেকে আগত নৃত্যদল, রুমা ভৌমিক, টগর, উৎপল বড়–য়া, দিবা ও তার দল, জাফর বাউল, প্রিয়াংকা, আফসানা সিরাজ সহ বিভিন্ন স্থানীয় শিল্পীরা দিনভর মূলমঞ্চে নাচ গান পরিবেশন করে আতিথিদেরকে মুগ্ধ করে রাখে।

মেলায় বিভিন্ন ধরনের স্টল ছিল প্রায় ৪৫টি। শাড়ী গয়না গার্মেন্টস সামগ্রী ফ্যাশন পিঠা ইলিশ পান্তা ভর্তা, বুট মুরি চানাচুর আর গরম গরম চায়ের আয়োজনে ভরপুর ষ্টলগুলোতে দিনভর অতিথিদের ভীড় ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন সম্পর্কে মানুষের মধ্যে সচেতনাত গড়ে তোলার জন্য ষ্টল নিয়ে বসেন চ্যানেল আই এর পরিচালক মুকিদ মজুমদার বাবু এবং তাকে সহযোগীতা করেন ওয়াশিংটনের বিশিষ্ট সাংস্কৃতি ব্যক্তিত্ব ব্যান্ডদল আরিচা ঘাটের লীড গিটারিষ্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার জামিল খান। দিনভর মুকিদ মজুমদার বাবু অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে প্রকৃতি ও জীবন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিও জন্য প্রচারনা চালান।

অনুষ্ঠানে চ্যানেল আই পরিচালক মুকিদ মজুমদার বাবুকে তার প্রকৃতি ও জীবন কর্মের জন্য অ্যাওয়ার্ড প্রদান করেন ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর কর্মকর্তা আবু রুমি, ও আক্তার হোসাইন। এছাড়া অনুষ্ঠানে চ্যানেল আই এর পক্ষ থেকে মেলায় আগত বৈশাখী সাজে সবচাইতে সুন্দর করে সেজে আসা ছয়জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এই বিশেষ পুরস্কার লাভ করেন সারা, দিবা, চাঁদনী, রাশনা, বান্টি ও সায়েরা।

অনুষ্ঠানে বিশেষ র‌্যাফেল ড্র এর মাধ্যমে ওয়াশিংটন-ঢাকা-ওয়াশিংটন, ল্যাপটপ ও মাইক্রোওয়েভ সহ নানা ধরনের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সহযোগীতায় ছিলেন আবু রুমি, আকতার হোসাইন, শিব্বীর আহমেদ, নুরুল আমিন নুরু, মোহাম্মদ সিরাজ, সুমন, কেনি, হিরন চৌধুরী, আকিব, বাপ্পি, সেনা, শান্তানু, রাচনা মাওলাসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত আকরামুল কাদের নিজ ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ও একটি অসাম্প্রদায়ীক সমাজ ব্যবস্থা ধরে রাখার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্ম যার যার রাষ্ট্র হবে সবার। আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতি কৃষ্টি আর ঐতিহ্যকে ধরে রাখতে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর মত প্রবাসে যারা সাংস্কৃতিক চর্চা করে থাকেন তাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং একটি অসাম্প্রদায়ীক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সচেষ্ট থাকতে হবে।

একুশে টেলিভিশনের ভাইস প্রেসিডেন্ট এস এম সামসুর রহমান শিমুল এ সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য আয়োজক ও অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানান। তিনি সবাইকে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আবদুস সালামের পক্ষ থেকে একুশের শুভ জন্ম দিন ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV