Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটার কারণ কী?

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: August 8, 2013 | 12:41 AM

প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটাপ্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা I প্রয়োজন না থাকলেও মানুষ কী কারণে অতিরিক্ত পোশাক থেকে শুরু করে নানা বিলাসদ্রব্য কিনে অর্থ অপচয় করে? যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা এর কয়েকটি কারণ খুঁজে বের করেছেন। জার্নাল অব ইকোনমিক সাইকোলজি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
কতসংখ্যক মানুষ অনিচ্ছা সত্ত্বেও কেনাকাটায় অর্থ খরচ করে?
পশ্চিমা দেশগুলোতে পূর্ণবয়স্ক ১০ শতাংশ মানুষের বিশ্বাস, কেনাকাটার ওপর তাঁদের নিয়ন্ত্রণ নেই। প্রয়োজন ছাড়াই বিভিন্ন জিনিস কেনার প্রতি তাঁদের একধরনের আসক্তি দেখা দিয়েছে।
ক্রেডিট কার্ড দায়ী?
গবেষকদের মতে, ক্রেডিট কার্ডের ব্যবহার মানুষকে বাড়তি কেনাকাটায় উৎসাহিত করে। কারণ, এই কার্ডের কারণে মূল্য পরিশোধের যন্ত্রণা অনেকটা ভুলে গিয়ে কেনাকাটার আনন্দে মেতে ওঠা যায়।
অতিরিক্ত কেনাকাটার মূল কারণ কী?ক্রেডিট কার্ড
অর্থের বাজে ব্যবস্থাপনা একটি কারণ। আর অপর কারণটি হচ্ছে একধরনের বিশ্বাস যে নতুন জিনিসপত্র কিনলেই জীবনে সুখ আসবে। পরিণামে তাঁরা নিজেদের ক্রেডিট কার্ডের বিল সময়মতো পরিশোধে ব্যর্থ হচ্ছেন এবং মেয়াদ বাড়ানোর আবেদন করছেন।
এই অপচয়-আসক্তির ফল কী?
গবেষকদের মতে, একধরনের মানুষ অনিয়ন্ত্রিত কেনাকাটা করতেই থাকে। তাদের ধারণা, বেশি বেশি কেনাকাটা করলেই মন ভালো থাকে এবং ব্যক্তি হিসেবে তাদের অবস্থান পরিবর্তিত হয়।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV