প্রযুক্তি-চশমা তৈরি করছে সনি
অনলাইন ডেস্ক : গুগলের স্মার্ট গ্লাস বা প্রযুক্তি-চশমার মতো ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান সনি তৈরি করছে এক ধরনের প্রযুক্তি-চশমা। সনির চশমার বিশেষত্ব হচ্ছে, এ চশমায় ডিসপ্লে থাকবে দুটি। গুগল গ্লাসে ডিসপ্লের সংখ্যা একটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক খবরে বলা হয়েছে, হেড আপ ডিসপ্লে তৈরির জন্য পেটেন্টের আবেদন করেছে সনি। সর্বাধুনিক প্রযুক্তির এ চশমা হবে অনেকটাই টার্মিনেটর ছবিতে দেখানো ডিসপ্লে অথবা গেমের হেড আপ ডিসপ্লের (এইচইউডি) মতো। ক্যামেরা, কণ্ঠস্বর শনাক্তের সুবিধা যুক্ত এ চশমা অনেকটা কম্পিউটারের সিপিইউ ইউনিটের মতো কাজ করতে সক্ষম হবে। প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, হেড মাউন্টেড ডিসপ্লের চাহিদা বাড়ছে। এই বাজারে সনি এলে প্রতিযোগিতা আরও বাড়বে। এতে করে ব্যবহারকারীরা উন্নত প্রযুক্তির প্রযুক্তি-চশমা ব্যবহারের সুযোগ পাবেন|প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests