Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

প্রসঙ্গ বিশ্বব্যাংক প্রধানের পদ : ইউনূস রাজি হলে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র – মজিনা

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: February 28, 2012 | 9:29 PM

ড্যান মজিনা ড্যান মজিনা
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, ড. ইউনূস রাজি হলে তাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়নের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে স্বেচ্ছাসেবকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
মজিনা বলেন, ‘মুহাম্মদ ইউনূস যদি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য রাজি থাকেন তাহলে আমি নিশ্চিত তাঁকে ওই পদের জন্য বিবেচনা করা হবে।’
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সফরে আসা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্ট প্রতিনিধিদলের কাছে ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়নের উদ্যোগ নিতে আহ্বান জানান।
ড. ইউনূস প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘অনেক মানুষ বলেছে, যেটা করতে পারা যাবে না বলে মনে করা হয়, তিনি তা করে দেখিয়েছেন। আমি তাঁর কাজের প্রশংসা করি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মজিনা বলেন, এক বা দুই দশকের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে এই দেশটি বিশ্বের সবচেয়ে বড় তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হবে।
রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: আমাদের নওগাঁ প্রতিনিধি জানান, গতকাল দুপুরে মার্কিন রাষ্ট্রদূত মজিনা জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।
সেখানে সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রদূত বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কার অধীনে হবে, এ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের চেয়ে উত্তম কোনো বিকল্প নেই।
মজিনা বলেন, নির্বাচন ঘনিয়ে আসার আগেই রাজনৈতিক সংকট দূর করতে সরকার ও বিরোধী দল উভয়কেই এগিয়ে আসতে হবে। গণতন্ত্রচর্চার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে।
রাজশাহী থেকে মজিনা ও তাঁর স্ত্রী গ্রেইস গতকাল বেলা ১১টার দিকে পাহাড়পুর বৌদ্ধ বিহারে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান নওগাঁ জেলা প্রশাসক নাজমানারা খানুম ও পুলিশ সুপার বেলালুর রহমান। প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV