প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে মসজিদে জুমার নামাজ স্থগিত : ঘরে জোহরের নামাজ আদায়ের পরামর্শ ইসলামী চিন্তাবিদদের (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/911600095976835/
ইউএসএনিউজঅনলাইন.কম : প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের সব মসজিদে জুমার নামাজ স্থগিত করা হয়েছে। জুমার নামাজের পরিবর্তে মুসল্লীদের ঘরে জোহরের নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা।
প্রাণঘাতী করোনাভাইরাসের চরম হানায় বিশ্বব্যাপী নেমে এসেছে মহাবিপর্যয়। সারাবিশ্বেই করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে। গোটা বিশ্বেই বিরাজ করছে চরম আতঙ্কাবস্থা। প্রাণঘাতী এ করোনাভাইরাস চরমভাবে থাবা বিস্তার করেছে যুক্তরাষ্ট্রেও। জটিল বৈশ্বিক এ সঙ্কট মোকাবেলায় নেয়া
হচ্ছে নানামুখি পদক্ষেপ। ইতোপূর্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য সরকার পৃথকভাবে নিজ নিজ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা দেশব্যাপী জাতীয় জরুরি অবস্থা জারি করেন। এর আগে বিভিন্ন অঙ্গরাজ্য সরকার প্রধানরা গণসমাবেশ, পার্ক, সিনেমা হল, মার্কেট, খেলার মাঠসহ জনবহুল জায়গায় অযথা ঘোরাফেরা না করার পরামর্শ দেয়।
পরবর্তীতে দেশব্যাপি মসজিদ, গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সব মসজিদে জুমার নামাজ বাতিল করা হয়েছে। ফলে শুক্রবার কেউ মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন না। জুমার নামাজের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন ইমামগণ।
এর আগে সরকারী নির্দেশে সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল মসজিদ কতৃপক্ষ। করোনার কারণে বিশ্বে যে মহামারী পরিস্থিতি দেখা দিয়েছে তার বিরুদ্ধে লড়াই এবং করোনার বিস্তার ঠেকাতে সরকারী নির্দেশনার আলোকে মসজিদ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে ব্যাপকহারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বিভিন্ন মসজিদ কমিটি গত শুক্রবারও জুমার নামাজ আদায় স্থগিত রাখে। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে যুক্তরাষ্ট্রে প্রায় সহ¯্রাধিক মসজিদে গত শুক্রবারও জুমার নামাজ আদায় হয়নি বলে জানা গেছে। করোনাভাইরাস থেকে বাঁচতে মানবিক দায়বদ্ধতা ও সতর্কতা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।
বর্তমান পরিস্থিতিতে মসজিদে না গিয়ে বাসাতেই পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ আদায় করা উত্তম বলে মত দেন ইসলামী চিন্তাবিদরা।
এবিষয়ে ইসলামী বিশ্লেষকরা বলছেন, দুর্যোগের সময় জুমার নামাজ ও অন্যান্য নামাজ মসজিদে পড়া বাধ্যতামূলক নয়। সকলের জন্য উত্তম হবে বাসায় নামাজ আদায় করা, কেননা স্বয়ং মহানবী (সা.) দুর্যোগের সময় বাসায় নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন।
তারা বলেন, ইসলামী বিধি অনুযায়ী ও হযরত মুহাম্মদ (সা.) এর নির্দেশা মতে, কারো যদি মসজিদে গেলে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে অথবা মহামারী ছাড়িয়ে পড়ার আশঙ্কা থাকে তাহলে মসজিদে না গেলেও কোনো সমস্যা নেই।
একটি হাদিসের কথা উল্লেখ করে তারা আরো বলেন, একবার নবী (সা.) কয়েকজন সাহাবি নিয়ে সফরে গিয়েছিলেন। ওই সময় শীতল আবহাওয়া ছিলো, বৃষ্টিপাত হচ্ছিলো এবং ঝড়ের কারণে সাহাবিরা মসজিদে যেতে কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। তখন নবী (সা.) তাঁর এক সাহাবিকে বললেন, আপনি আজানে বলুন ‘আপনারা বাসায় নামাজ আদায় করুন অথবা যেখানে আছেন সেখানেই নামাজ আদায় করুন’।
ইসলামী বিশ্লেষকরা হাদিসের সাথে সামঞ্জস্য রেখে করোনাভাইরাসের বিস্তার রোধে ঘরে বসে নামাজ আদায় করার তাগিদ দেন। মনোবল শক্ত করে মহান আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রাখার আহ্বান জানান। দেশ, জাতি ও বিশ্ববাসীকে হেফাজত করে মহামারি থেকে সুরক্ষার জন্য দোয়া করতে বলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায় ৩ হাজার মসজিদ রয়েছে। এর মধ্যে নিউইয়র্কে ২৫৭টি, ক্যালিফোর্নিয়ায় ২৪৬টি এবং টেক্সাসে ১৬৬টি মসজিদ রয়েছে। গত ৫০ বছর আগে অর্থাৎ ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ছিল মাত্র ১০০টি। মুসলিম আভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০০০ সালে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা দাঁড়ায় ১২০৯টি এবং ২০১০ পর্যন্ত এর সংখ্যা দাঁড়ায় ২১০৬ টিতে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests