Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আগামী ৪ মাসে ৮১ হাজারের বেশি লোকের মৃত্যু হতে পারে: গবেষণা তথ্য

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: March 27, 2020 | 9:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আগামী ৪ মাসে ৮১ হাজারের বেশি লোকের মৃত্যু হতে পারে। সেইসঙ্গে জুন মাস পর্যন্ত করোনার ভয়াবহতা না কমতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অব মেডিসিন এক গবেষণায় এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হবে। যদিও কিছু রাজ্যে করোনা রোগীর সংখ্যা পরবর্তীতে বাড়তে পারে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অব মেডিসিনের গবেষণায় আরো বলা হয়েছে, করোনায় জুলাইয়ের শেষ নাগাদ পর্যন্ত লোক মারা যেতে পারে। যদিও জুনের শেষ দিকে দেশটিতে মারা যাওয়ার সংখ্যা দিনে ১০ এর নিচে নেমে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য, হাসপাতাল এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে গবেষকরা ধারণা করছেন, করোনায় ৩৮ হাজার থেকে ১ লাখ ৬৬২ হাজার লোকের মৃত্যু হতে পারে। এদিকে এখন পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৫৪৮ জন। মারা গেছে ১ হাজার ৩২১ জন। দেশটিতে করোনায় আক্রান্তের দিক দিয়ে বিশ্বের যেকোন দেশের তুলনায় বেশি। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV