Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

প্রাণঘাতী করোনাভাইরাস : যুক্তরাষ্ট্রের সামনে মহাবিপদ!

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: March 24, 2020 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : প্রাণঘাতী করোনাভাইরাস শুরু হয়েছিল চীনে। এরপর মহামারি হয়ে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। মহামারি সংক্রমণ ছড়িয়ে পড়ে ইতালিতে। মহামারি করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে তৃতীয় দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামনে এবার মহাবিপদ। এমন হুঁশিয়ারি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, মহামারির পরবর্তী কেন্দ্র হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার ডব্লিউএইচও’র মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘আমরা দেখছি, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা খুব দ্রুত গতিতে বাড়ছে। তাই দেশটি বৈশ্বিক এ মহামারির পরবর্তী কেন্দ্র হওয়ার আশঙ্কা প্রবল।’

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এর সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে আক্রান্তের সংখ্যা তৃতীয় সর্বোচ্চ ৫৩ হাজার ৬০৯ জন। একদিনেই সংক্রমিত হয়েছে ৯ হাজার ৯২১ জন। এরই মধ্যে দেশটিতে মারা গেছেন ৬৯৮ জন।

এদিকে স্পেনের পরিস্থিতিও খারাপের দিকে এগুচ্ছে। বুধবার এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। সেখানে মৃতের সংখ্যা এরই মধ্যে প্রায় ৩ হাজার। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮০ জনের।

উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীদের জন্য যথেষ্ট স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তাদের হাতে নেই। মঙ্গলবার এক টুইটে ডোনাল্ড ট্রাম্প লিখেন, ‘মাস্ক ও ভেন্টিলেটরের বৈশ্বিক বাজার অভাবনীয় পর্যায়ে রয়েছে। অঙ্গরাজ্যগুলোকে চিকিৎসা সরঞ্জাম পেতে আমরা সাহায্য করছি, কিন্তু এটি সহজ নয়।’

যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের গভর্নররা যখন তাদের নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন, তখন ডোনাল্ড ট্রাম্প গত সোমবার বলেন, ‘আমাদের দেশ শাটডাউন থাকার জন্য সৃষ্টি হয়নি।’ তিনি একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে অর্থনীতিকে পুরোদমে চালু করা হবে বলে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে সবচেয়ে বাজে পরিস্থিতি নিউইয়র্কে। এখানে প্রতি দিন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অঙ্গরাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬৬৫ জন। নতুন ৫৩ জনসহ এ পর্যন্ত মারা গেছেন ২১০ জন।

নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুওমো চিকিৎসা সরঞ্জাম সরবরাহের আহ্বান জানিয়ে বলেন, ‘নিউইয়র্কে করোনাভাইরাস ‘বুলেট ট্রেনের’ গতিতে সংক্রমণ ছড়াচ্ছে।’ সংকট মোকাবিলায় ফেডারেল সরকার পর্যাপ্ত জীবনরক্ষার সরঞ্জামের পাঠায়নি বলেও অভিযোগ করেন তিনি। আমাদের সময় 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV