প্রাণচাঞ্চল্য ও কর্মচঞ্চল্যে দীর্ঘায়ু!
ডেস্ক : প্রাণচাঞ্চল্য দীর্ঘায়ু লাভের একটি উপায়। প্রাণচঞ্চল ও কর্মচঞ্চল লোকজন ৯০ বছরের বেশি আয়ু পেতে পারেন। সাম্প্রতিক এক গবেষণায় এটি জানা গেছে। গবেষণায় একটি গ্রুপে ৯০ বছর বা তার বেশি বয়সী ৩১০ জনের জেনেটিক নমুনা বিশ্লেষণ করা হয়। দ্বিতীয় গ্রুপে ছিল ৭ থেকে ৪৫ বছর বয়সী তিন হাজার লোক। ‘ডিআরডি৪ ৭আর’ নামে একটি জিনের সন্ধানই ছিল গবেষকদের মুখ্য উদ্দেশ্য। ৯০ বছর বা বেশি বয়সীদের গ্রুপের শতকরা ৬৬ জনের মধ্যেই এই জিন পাওয়া যায়। মস্তিষ্কের শিখন পদ্ধতির গুরুত্বপূর্ণ উপাদান ডোপামিনের চলনের সঙ্গে ওই জিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তরুণদের তুলনায় বৃদ্ধদের ক্ষেত্রে এই জিনের উপস্থিতি অনেক বেশি দেখা যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ময়জিস বলেন, জিনটি হয়তো সরাসরি আয়ু বাড়ায় না; বরং যারা প্রাণশক্তিতে ভরপুর জীবনযাপন করেন, জিনটি তাদেরই সহায়ক হয়। লেজার ওয়ার্ল্ড কোহর্ট স্টাডি নামে ওই গবেষণা ১৯৮১ সালে শুরু হয়। ২০০৩ সালে ৯০ বছর বা তার বেশি বয়স হবে এমন অনেক লোককে এ গবেষণার জন্য বেছে নেওয়া হয়। তাদের অনেকেই মারা গেছেন। তবে গবেষণার প্রয়োজনে পরীক্ষাগারে তাদের জিন ও কোষ সংরক্ষণ করা হয়। গবেষকরা বলছেন, এ গবেষণার ফলে লোকজন কর্মচঞ্চল হতে অনুপ্রাণিত হবেন। জিনিউজ অনলাইন। সমকাল
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK