Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রিন্স উইলিয়াম আর কেটের বিয়ের অনুষ্ঠান:রাজকীয় ভোজের তালিকায় ছিল কাঁকড়া!

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: April 30, 2011 | 10:05 AM

ইউএসএনিউজ ডেস্ক: প্রিন্স উইলিয়াম আর কেটের বিয়ের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত সাড়ে ৬শ অতিথি যোগ দিয়েছিলেন ৷ তাদের সম্মানে রানী এলিজাবেথ এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন৷ সকলের আগ্রহ ছিল কী খাবার দেওয়া হয় সেই ভোজে, তা জানার৷ উত্তরটি জানা গেছে অনেক পরে৷ জানা আছে তো, বিশ্বের ২০০ কোটি মানুষ এই বিয়ের অনুষ্ঠান দেখেছেন টিভির সামনে বসে৷রাজকীয় এই ভোজসভার খাবার মেন্যুতে প্রথমেই ছিল কাঁকড়ার নাম৷ কাঁকড়া দিয়ে বানানো কর্নিস কার্ব স্যালাদ পরিবেশনে নাকি খুবই খুশি হয়েছেন অভ্যাগত অতিথিরা৷ সব্জি, কাঁকড়া আর লেবু দিয়ে তৈরি এই খাবারটি নাকি খুবই মজার৷ এর সঙ্গে ছিল হাঁসের মাংসের টেরিনি৷ পুরো হাঁসের মাংসকে অনেকটা কেকের মতো করে তার মধ্যে ভাত দিয়ে তৈরি হয় এটি৷ ছাগলের দুধের পনির, বাদামের বিশেষ বিস্কিট আর ফলের জ্যাম দিয়ে এটি খেতে খেতেই নাকি অনেকে পরিতৃপ্তির ঢেকুর তুলেছেন৷ধোঁয়ায় রান্না করা স্কটল্যান্ডের বিখ্যাত স্যামন মাছ দিয়ে তৈরি গোলাপ ফুলের সঙ্গে সেখানকার দীর্ঘ দিনের পুরানো ওয়াইনে চুমুক দিয়ে অনেক অতিথিই হয়তো বলেছেন, আহা, দারুণ! অতিথিরা আরও খেয়েছেন, কোয়েল পাখির ডিম, অ্যাসপারাগাস, বুনো মাশরুম আর ভেড়ার মাংস৷ আর সবশেষে তালিকায় ছিল সেই বিখ্যাত বিয়ের কেক! সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV