Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

প্রিয়তমার যে অভ্যাসগুলো অপছন্দ করে প্রেমিকেরা

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: August 17, 2013 | 4:29 AM

ডেস্ক: অস্ট্রেলিয়ার এক লেখক তার লেখিকা স্ত্রীর সঙ্গে তাদের লেখা বইগুলো আড়াই কোটি কপিরও বেশি বিক্রি করেছেন। এর মধ্যে ‘হোয়াই মেন ডোন্ট লিসন’ অর্থাৎ কেন পুরুষরা শুনতে চান না ও ‘উইমেন ক্যান’ট রিড ম্যাপস’ অর্থাৎ নারীরা কেন মানচিত্র বোঝেন না জাতীয় বইগুলোও রয়েছে। নিউজ কর্পোরেশন অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে লেখক অ্যালান পিজ মেয়েদের মধ্যে সবচেয়ে বিরক্তিকর কিছু অভ্যাসের কথা তুলে ধরলেন। মেয়েদের সবচেয়ে বিরক্তিকর যে অভ্যাসগুলো ছেলেদের ভোগায়, তার একটি হচ্ছে সঠিক পয়েন্টে কথা না বলা। বরং, নির্দিষ্ট একটি বিষয়বস্তু বা সমস্যা নিয়ে সরাসরি আলোচনা করার পরিবর্তে বিষয়টির চারপাশে ঘুরপাক খাওয়া। নারী-পুরুষের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগের বিষয়ে কুইন্সল্যান্ডভিত্তিক এ লেখক বলেন, মেয়েদের মধ্যে আরেকটি সবচেয়ে খারাপ অভ্যাস হচ্ছে, তারা বিভিন্ন এলোমেলো বিষয় নিয়ে কথা বলে কিংবা কথা বলতেই থাকে। আলোচনার সময় বা যুক্তিতর্কের সময় তাদের কথা থামানোর কোন পথ খুঁজেই পান না প্রেমিক পুরুষটি। পুরুষরা বাধ্য হয়ে অনেকটা গোবেচারা হয়ে থাকে। তারা মাঝখানে কোন কথা বলার সুযোগটাই খুঁজে পায় না। তাছাড়া, মেয়েদের ভীষণ খুঁতখুঁতে স্বভাব ও কোন একটি বিষয়কে রং মাখিয়ে অতিরঞ্জিত করে বলার অভ্যাসটা ছেলেদের ভীষণ অপছন্দের। কেনাকাটার সময় মেয়েদের ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করাটাও বেশ ভোগায়। আরেকটি বিষয় হচ্ছে, সেক্সের ক্ষেত্রেও মেয়েদের পরিবর্তে ছেলেদেরকেই এগিয়ে যেতে হয়। এ উদাসীনতাও পছন্দ নয় পুরুষদের। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। তবে এটা যে শুধু প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য, তেমনটা মোটেই নয়। প্রায় সব মেয়ের ক্ষেত্রেই বিষয়টি একই। এর মধ্যে ব্যতিক্রমও রয়েছে। তবে সে সংখ্যাটা নিতান্তই কম।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV