প্রিয়া সাহাকে গ্রেপ্তার কিংবা তার বিরুদ্ধে মামলার কোন পরিকল্পনা নেই বাংলাদেশ সরকারের : যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগকারী প্রিয়া সাহাকে গ্রেপ্তার কিংবা তার বিরুদ্ধে মামলার কোন পরিকল্পনা নেই বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন। মন্ত্রী নিজেই গণমাধ্যমের সঙ্গে আলাপে এ তথ্য প্রকাশ করেন। ড. মোমেন বলেন, বাংলাদেশ দেখভালের দায়িত্বপ্রাপ্ত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্টেন্ট সেক্রেটারী এলিস ওয়েলস আমাদের টেলিফোন করে উদ্বেগের সঙ্গে দু’টি বিষয় জানতে চেয়েছিলেন। প্রথমত: সরকার প্রিয়া সাহাকে দেশে ফিরলে গ্রেপ্তার করবো কি-না? দ্বিতীয় তার বিরুদ্ধে সরকার কোন মামলা করবে কি-না? আমি অ্যাসিস্টেন্ট সেক্রেটারী অব স্টেটকে বলেছি, আমরা গ্রেপ্তার করবো না। যদিও তিনি মিথ্যা তথ্য দিয়েছেন, এতে দেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। দেশে অনেকে তার উপরে ক্ষুব্দ। তিনি ফিরলে কেউ কিছু করে বসতে পারে তা নিয়ে সরকার উদ্বিগ্ন জানিয়ে মন্ত্রী বলেন, এ অবস্থায় প্রিয়া সাহার প্রটেকশন বা সুরক্ষা চাইলে সরকার তা দিতে প্রস্তুত রয়েছে। মন্ত্রী বলেন, যে কোন নাগরিক চাইলে সরকার প্রটেকশন দেয়, অতীতেও দিয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা অভিযোগ করেন যে, ‘বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু গুম হয়েছে। এমনকি তার নিজের বাড়িতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তার ভিটে-মাটিও দখলে নিয়েছে।’ তার এই বক্তব্যে দেশ ও প্রবাসে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং প্রতিবাদের ঝড় ওঠে।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি