প্রেসিডেন্ট ওবামার সাথে লাদেন হত্যার অভিযানে অংশগ্রহণকারী সেনাসদস্যদের সাক্ষাৎ
ইউএসএনিউজ ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেন হত্যার অভিযানে অংশ নেওয়া কায়রো নামের কুকুরটিসহ সেনাসদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন।এসময় তিনি অভিযানে অংশ নেওয়া সেনাদের মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্সিয়াল ইউনিট সাইটেশন প্রদান করেন।

গত শুক্রবার কেন্টাকি অঙ্গরাজ্যের ফোর্ট ক্যাম্পবেল সেনাশিবিরে ওবামা তাদের এ খেতাব প্রদান করেন। খেতাব প্রদান অনষ্ঠানে ওবামা বলেন, ৯/১১-এর ঘটনার নায়ক জঙ্গি নেতা আর কখনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারবে না। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিন লাদেন হত্যা সফলতম এক সামরিক অভিযান। কাজটি উত্তমভাবে সমাধা করা হয়েছে। আফগানিস্তানে আল-কায়েদা সংগঠনে ধস নেমেছে উল্লেখ করে ওবামা বলেন তাদের পরাজয় নিশ্চিত। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২০০ বছরের আত্মপরিচয় প্রমাণিত হয়েছে। আগের যেকোনো সময়ের চেয়ে আমেরিকা এখন অধিক শক্তিশালী। অনুষ্ঠানে প্রায় দুই হাজার সেনাসদস্য অংশগ্রহণ করেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের