Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট জন এফ কেনেডির ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: November 22, 2013 | 6:24 PM

ডেস্ক: নানা আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির ৫০তম মৃত্যুবার্ষিকী। দেশব্যাপী শহরগুলোতে যুক্তরাষ্ট্রবাসী স্মৃতিচারণ করেছে ইতিহাসের অন্যতম জনপ্রিয় এ প্রেসিডেন্টের কীর্তিগাথা। তার কথাগুলো এখনও অনুপ্রেরণা হয়ে আছে সবার জন্য। ১৯৬১ সালের ২০শে জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশবাসীর উদ্দেশে প্রথম ভাষণে বলেছিলেন, দেশ আপনার জন্য কি করতে পারবে সেটা প্রশ্ন না করে ভেবে দেখুন আপনি দেশের জন্য কি করতে সক্ষম। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রবাসীর প্রতি এটাই ছিল তার উদাত্ত আহ্বান। ১৯৬৩ সালের ২২শে নভেম্বর ৪৬ বছর বয়সে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে এক মটরশোভাযাত্রায় উন্মুক্ত লিমুজিনে আততায়ীর গুলিতে নিহত হন তিনি। তার অসমাপ্ত প্রতিশ্রুতিগুলো রাজনৈতিক অঙ্গনে মহত্ত্বের অনন্য নিদর্শন হয়ে রয়ে গেছে। ডালাস শহর এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কেনেডির স্মরণে ডিলি প্লাজায় অনুষ্ঠান আয়োজন করেছে যেখানে কেনেডি গুলিবিদ্ধ হয়েছিলেন। জন এফ কেনেডির মটরশোভাযাত্রা দেখতে হাজির হয়েছিলেন হাজারও ডালাসবাসী। তার মধ্যে একজন ছিলেন টিনা টাওনার পেন্ডার। তখন তার বয়স ছিল মাত্র ১৩। বাবা-মার সঙ্গে ডিলি প্লাজায় উপস্থিত হয়েছিলেন তিনি। গুলিবর্ষণ শুরু হওয়ার আগ পর্যন্ত মটরশোভার ভিডিও করছিলেন তার ৮ মিমি ক্যামেরায়। স্কাই নিউজকে তিনি বলেন, অনেকে লিখেছে আমেরিকা সেদিন তাদের নিষ্পাপতা হারিয়েছে, তবে আমি মনে করি, সেদিন শুধু আমেরিকাই পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে সারা বিশ্ব।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV