Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন তদন্ত, আগামী সপ্তাহে প্রকাশ্য শুনানি

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: November 7, 2019 | 12:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান অভিশংসন তদন্ত চলছে। কংগ্রেস আগামী সপ্তাহে প্রথমবারের মত জনসম্মুখে শুনানি করার ঘোষণা করেছে। ইতোমধ্যে জর্জি কেন্ট, মেরি যোভানোভিচ এবং বিল টেলর চলমান এই তদন্তে কংগ্রেসের অভন্তরে সাক্ষ্য দিয়েছেন। এবার তারা জনসম্মুখে সাক্ষী দিবেন এবং তাদের ধারণা, জনসম্মুখে শুনানি হলে ট্রাম্প প্রেসিডেন্ট পদ হারাতে পারেন। বিবিসি

এই শুনানিতে প্রথম জন সাক্ষী হবেন ইউক্রেনের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত বিল টেইলর, যিনি গত মাসে সবচেয়ে বিস্ফোরক বেসরকারী সাক্ষ্য প্রদান করেছিলেন। সেখান তিনি বলেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সেনাদের সহায়তার জন্য বরাদ্দকৃত প্রায় ৪০০ মিলিয়ন ডলার আটকিয়ে দিতে চেয়ে ছিলেন। এই অর্থ দিয়ে তিনি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মিঃ বিডেনসের বিরুদ্ধে তদন্ত করতে সহায়তা করতে চেয়েছিলেন।

দিত্বীয় সাক্ষী দিবেন কেরিয়ার স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা জর্জ কেন্ট। এর আগে তিনি জানিয়েছিলেন যে হোয়াইট হাউস ইউক্রেনের নীতির দায়িত্বে রাজনৈতিক নিয়োগের কারণে আগে থেকে কর্মরত কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছিল।

এছাড়া আরও সাক্ষ্য দিবেন ইউক্রেনের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত মেরি যোভানোভিচ, যিনি ট্রাম্পের কারণে তার নির্ধারিত সময়ের আগেই গত মে মাসে পদত্যাগ করে ফিরে এসেছিলেন। তিনি গত মাসে শুনানিতে বলেছিলেন যে, ইউক্রেনের রাষ্ট্রপতির কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যে তিনি হুমকী অনুভব করেছেন। তাই তিনি নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

ক্যাপিটল হিলের এই শুনানিতে ডেমোক্রেট এবং রিপাবলিকান আইনজীবীরা সাক্ষীদের যা জিজ্ঞাসাবাদ করবেন তা লাইভ টেলিকাস্ট করা হবে। এর আগে গত সেপ্টেম্বরে একজন গোয়েন্দা কর্মকর্তা হুইসেল ব্লোয়ার অভিযোগ দায়েরের পরে এই ইমপিচমেন্ট তদন্তের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিলো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV