প্রেসিডেন্ট ট্রাম্পের করোনায় আক্রান্তের খবর সত্য নয় : হোয়াইট হাউজের বিবৃতি
কৌশলী ইমা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে যে গুঞ্জন সৃষ্টি হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে হোয়াইট হাউজ। গত বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয় প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন থেকে।
হোয়াইট হাউজ বলছে, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে যে গুঞ্জন সৃষ্টি হয়েছে তা সত্য নয়। ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত নন।

সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট জার বলসোনারোর সঙ্গে সাক্ষাতের সময় তার সঙ্গে করমর্দন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া ব্রাজিল প্রেসিডেন্টের এক প্রতিনিধির সঙ্গেও সাক্ষাতের সময় করমর্দন করেছিলেন ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এর কিছুদিন পর জানা যায়, ব্রাজিলের প্রেসিডেন্ট জার ও তার প্রতিনিধি করোনাভাইরাসে আক্রান্ত।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান ডগ কলিন্স এবং ম্যাট গেইটস করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন বলেও সংবাদ প্রকাশ পায়। এর মধ্যে ডগ কলিন্সের সঙ্গে গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়েছে এবং তারা উভয়ই করমর্দন করেছেন বলে খবর প্রকাশ করে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে, ‘ট্রাম্পের আতঙ্কিত চেহারা প্রদর্শন করে, কোনো আমেরিকান করোনাভাইরাস ঝুঁকি থেকে মুক্ত নয়।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র স্টেফানি গ্রিসাম বিষয়গুলো পর্যালোচনা করে বলেছেন, ‘ব্রাজিলের প্রতিনিধি নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউজ অবগত আছে। ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করলেও তার প্রতিনিধির সঙ্গে কোনো রকম সংস্পর্শে আসেননি। সুতরাং তাদের কোনো পরীক্ষার দরকার নেই।’
এদিকে গতকাল শুক্রবার ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। বৈঠকের পর নৈশভোজে পাশাপাশি বসেছিলেন ট্রাম্প ও বলসোনারো। যুক্তরাষ্ট্র সফর শেষে ব্রাজিলে ফেরার পর থেকেই প্রেসিডেন্ট বলসোনারো অসুস্থতা অনুভব করছিলেন। এ ছাড়া করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন তার প্রতিনিধি।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং