প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যাক্স রিটার্ন চেয়ে কংগ্রেসের সময়সীমা প্রত্যাখ্যান হোয়াইট হাউজ’র, বিষয়টি আদালতে গড়াচ্ছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স রিটার্ন চেয়ে কংগ্রেসের সময়সীমা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ। মঙ্গলবার সময়সীমা অতিক্রম করায় বিষয়টি এখন আদালতে গড়াচ্ছে। ৬ বছরের ট্যাক্স রিটার্ন জমা দিতে প্রথমে ১০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেধে দেন কংগ্রেসের ওয়েজ এন্ড মিনস কমিটির চেয়ারম্যান রিচার্ড নিয়াল এবং পরে তা ২৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। ইয়ন
রিচার্ড নিয়াল ট্রাম্পের ট্যাক্স রিটার্নের পাশাপাশি তার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিদেরও ট্যাক্স রিটার্ন চান। কিন্তু ট্রাম্প তার অর্থনৈতিক তথ্য প্রকাশ করতে চান না তাই হোয়াইট হাউজ সে সময়সীমা প্রত্যাখ্যা করে।
নির্বাচনের সময় ট্যাক্স রিটার্ন প্রকাশের একটি প্রথা যুক্তরাষ্ট্রে যুগযুগ ধরে চলে আসলেও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তা অনুসরণ করেননি। ১৯৭০ সাল থেকে অধিকাংশ প্রেসিডেন্ট তাদের ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন এবং প্রকাশ করেছেন। কিন্তু ট্রাম্প তা করবেন না। তবে এ ব্যাপারে আইনি বাধ্যবাধকতাও নেই।
তবে ট্রাম্প এখন তার ট্যাক্স রিটার্ন প্রকাশ করতে না চাইলেও এক সময় তিনি তা প্রকাশ করবেন এবং তার সম্পদের অডিট করাবেন বলে হোয়াইট হাউজের মুখপাত্র হোগান গিডলি জানান।
এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বলেন, ট্রাম্পের ট্যাক্স রিটার্নের অনুরোধের বিষয়টি ভেবে দেখা হচ্ছে। তবে আগামী ৬ মে’র আগে চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ইতোমধ্যেই বিচার বিভাগের সঙ্গে এর আইনি দিক খতিয়ে দেখতে আলোচনা শুরু হয়েছে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’