Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন পার্লামেন্টে নিন্দা প্রস্তাব

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: July 18, 2019 | 4:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চার নারী কংগ্রেস সদস্যের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। প্রতীকী একটি নিন্দা প্রস্তাবে সেখানে ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নিম্নকক্ষের সদস্যরা।

প্রস্তাবে বলা হয় ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যে আতঙ্ক ও ঘৃনা ছড়িয়ে দিয়েছে আমেরিকানদের মধ্যে। দুই দিন আগে ট্রাম্প এক মন্তব্যে অভিবাসী কংগ্রেস সদস্যদের নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এরপরেই অবশ্য ট্রাম্প টুইটারে দাবি করেছিলেন, ‘আমার শরীরে কোন বর্ণবাদী হাড্ডি নেই।’

ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ব্যাপক বিতর্ক হয়েছ ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের বিষয়ে। নিন্দা প্রস্তাবটি ২৪০-১৮৭ ভোটে পাস হয়েছে। চারজন রিপাবলিকন ও একজন স্বতন্ত্র এমপিও নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের চার অভিবাসী বংশোদ্ভূত এমপি ইলহান ওমর, রাশিদা তালিব, আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ও আয়ান্না প্রেসলিকে উদ্দেশ করে টুইটারে বলেন, তারা এমন সব দেশ থেকে এসেছে যেখানে চলে নান অনিয়ম ও দুর্নীতি। এখন তারা আবার যুক্তরাষ্ট্রের সমালোচনা করছে। তাইলে তারা দেশে ফিরে যেতে পারে। টুইটে অবশ্য ট্রাম্প কারো নাম উল্লেখ করেননি। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান পার্লামেন্টে অভিবাসী এমপি এই চার নারী। যাদের মধ্যে দুইজন মুসলিম। এদের মধ্যে দুই মুসলিম এমপি ইলহান ওমর জন্মসূত্রে সোমালী এবং রাশিদা তালিব ফিলিস্তিনি। বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV