Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের গণশুনানি শুরু, টেলিভিশনে সম্প্রচার

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: November 14, 2019 | 1:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো ইম্পিচমেন্ট তদন্তের গণশুনানি বা পাবলিক হেয়ারিং শুরু হয়েছে গতকাল। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প ব্যক্তিগত স্বার্থে ইউক্রেনের উপর কতটা চাপ সৃষ্টি করেছিলেন এবং সেই আচরণ সংবিধানসম্মত ছিল কিনা, সে বিষয়ে সাক্ষীরা সংসদীয় কমিটির প্রশ্নের জবাব দেন এবং নিজেদের মূল্যায়ন তুলে ধরেন। ট্রাম্পের ইম্পিচমেন্ট তদন্তের প্রথম গণশুনানিতে ইউক্রেনে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত বিল টেইলর প্রেসিডেন্টের বিরুদ্ধেই তথ্য দিলেন। টেইলর জানালেন, ট্রাম্প সত্যি ইউক্রেনে বাইডেনের কার্যকলাপের তদন্তে প্রবল আগ্রহ দেখিয়েছিলেন। এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নে মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ডের সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছেন বি টেইলর। টেলর বলেন, সে দেশের সরকারকে এ ক্ষেত্রে সহযোগিতার জন্য চাপ দিতে তাঁর প্রশাসন ৩৯ কোটি ডলারেরও বেশি মূল্যের সামরিক সাহায্য আটকে রেখেছিল। টেলরের মতে, ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে রুডি জুলিয়ানি সরাসরি ইউক্রেনকে এমন কড়া বার্তা দিয়েছিলেন। গোটা ঘটনার ফলে রাশিয়ার আগ্রাসী আচরণের মুখে ইউক্রেন অসহায় হয়ে পড়েছে এবং মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি হয়েছে বলেও তিনি মনে করেন। তবে এই অভিযোগ নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রিপোর্টারদের তিনি বলেন, এরকম কোন আলাপ-আলোচনার কথা তিনি মনেই করতে পারছেন না। বিবিসি

ওয়াশিংটনে এই শুনানি শুরু করে ডেমোক্রেট নেতা অ্যাডাম শিফ বলেছেন, যে বাস্তবতা নিয়ে এই শুনানি, গুরুত্ব দিয়ে তার বিরোধিতা করা হয় নি। অন্যদিকে রিপাবলিকান নেতা ডেভিন নানিস বলেছেন, পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নিয়ম লঙ্ঘন করে। ট্রাম্প নিজে সেই সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, যে কাজের চাপে তিনি টেলিভিশনে শুনানি দেখার সময় পাননি। ট্রাম্প আবার গোটা প্রক্রিয়ার কড়া সমালোচনা করেন।

উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের মূল রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনকে ট্রাম্প চাপ সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ আছে। এ জন্য ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করে দেন তিনি। তবে কোনো অন্যায় করার কথা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। এই অভিশংসন প্রক্রিয়ায় ক্ষমতা হারাতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যদি তিনি প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন এবং সিনেটে অভিযুক্ত হন- তবেই তিনি ক্ষমতা হারাতে পারেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা হলো চতুর্থ অভিশংসনের ঘটনা। টেলিভিশনে সম্প্রচার করা হবে এমন তৃতীয় অভিশংসন এটি। ট্রাম্পকে প্রেসিডেন্ট পথ থেকে সরিয়ে দেয়ার দাবির উপর প্রায় একমাস ধরে আলোচনা হচ্ছে। এতদিন শুনানি হয়েছে গোপনে, প্রকাশ্যে এই প্রথম। কূটনৈতিক বিল টেইলর বলেন, দূতাবাসের এক কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্প ও গর্ডন সন্ডল্যান্ডের ওই ফোনালাপ শুনে ফেলেন। রাষ্টদূত গর্ডন সন্ডল্যান্ড ওই আলাপে প্রেসিডেন্টকে জানান, ইউক্রেন রাজি আছে ট্রাম্পের প্রস্তাবে। অবশ্য ট্রাম্প বলেছেন, গর্ডন সন্ডল্যান্ডকে তিনি তেমন একটা চেনেন না। এদিকে আগামী সপ্তাহে গর্ডন আসবেন গণশুনানিতে সাক্ষ্য দিতে। তখনই জানা যাবে, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ সত্য কিনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV