প্রেসিডেন্ট ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ : বৈধ অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের কোনো বাধা নেই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ঐক্যের ডাক দিয়েছেন। তিনি দেশের দক্ষিণাঞ্চলে মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের গুরুত্ব তুলে ধরেছেন। বৈধ অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের কোনো বাধা নেই বলে তিনি জানান। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ বলে পরিচিত বার্ষিক ভাষণে ট্রাম্প এই ঐক্যের ডাক দেন। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে নিজের মতামত দেন। কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদ—দুই কক্ষের সদস্যসহ অতিথিরা সেখানে উপস্থিত রয়েছেন। ডেমোক্রেটিক পার্টির নারী সদস্যরা সাদা পোশাক পরে উপস্থিত হন। এবারের কংগ্রেসে সর্বোচ্চসংখ্যক নারী সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান ট্রাম্প। ওই সময় বিপুল করতালি দিয়ে এতে সমর্থন দেন নারী সদস্যরা।
যুক্তরাষ্ট্রের অব্যাহত রাজনৈতিক বিভক্তির পরিপ্রেক্ষিতে ট্রাম্প কংগ্রেসে ভাষণ দেন। কেন্দ্রীয় সরকারের অচলাবস্থার কারণে এই ভাষণ নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে হয়েছে। এর আগে কেন্দ্রীয় সরকারের অচলাবস্থার কারণে অধিকাংশ নাগরিক ট্রাম্পকে অভিযুক্ত করেন। এই মুহূর্তে তাঁর জনসমর্থন মাত্র ৩৭ শতাংশ।
ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ নিয়ে একাধিক ভাষ্যকার বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক বিভক্তির প্রধান কারণ ট্রাম্প নিজে। ঢালাওভাবে মেক্সিকান, কৃষ্ণকায়, মুসলিম ও সব অভিবাসীকে আমেরিকার নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করে হিংসা ও বিদ্বেষের রাজনীতির বিষ ঢেলেছেন তিনিই।
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার