Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসনের যোগ্য নন, তার জন্য দেশ দুই ভাগ হয়ে যাবে, এটা ভাবাই যায় না : হাউজ স্পিকার ন্যান্সি

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: March 13, 2019 | 7:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসনের যোগ্য নন বলে মন্তব্য করেছেন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। ট্রাম্পের জন্য দেশ দুই ভাগ হয়ে যাবে, এটা ভাবাই যায় না। গতকাল মঙ্গলবার মার্কিন একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

পেলোসি বলেন, ‘সে (ট্রাম্প) দেশ চালানোর জন্য একেবারেই উপযুক্ত নন। কিন্তু তাই বলে তাকে অভিশংসন করা যায় না। কারণ তিনি সেটারও যোগ্য নন।’

সাক্ষাৎকারে পেলোসি আরও বলেন, ‘আমি অভিশংসনের পক্ষে নই। এটাই একটা খবর। আমি আর কোনো কাগজকে এতদিন এ কথা বলিনি। আপনারা প্রশ্ন করলেন, তাই বলছি। আমিও এটা নিয়ে ভাবছিলাম। ইমপিচমেন্ট (অভিশংসন) এমন একটা ব্যাপার, যা নিয়ে দেশ দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে। তাই এমন একটা পদক্ষেপ তখনই করা যায় যখন তেমন গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় আসে। ট্রাম্পের জন্য দেশ দুই ভাগ হয়ে যাবে, এটা ভাবাই যায় না। উনি স্রেফ এর যোগ্য নন।’

তিনি আরও বলেন, ‘নৈতিকভাবে, বুদ্ধিবৃত্তিক দিক থেকে এবং আগ্রহের বিষয় হয়ে ওঠার ক্ষেত্রে ট্রাম্প একেবারেই অযোগ্য। মার্কিন প্রেসিডেন্ট পদে তাকে মেনে নেওয়া যায় না।’

ওয়াশিংটন পোস্টকে দেওয়া একই সাক্ষাৎকারে পেলোসি ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে মন্তব্য করেন।  তিনি বলেন, ‘বর্ণবাদী ও অভিবাসনবিরোধী অবস্থানের কারণে কারও কারও হয়তো ট্রাম্পকে পছন্দ হতে পারে। কিন্তু এ কথা ভুললে চলবে না, এই প্রেসিডেন্ট চান না, আমাদের শিশুরা বিশুদ্ধ বায়ু গ্রহণ করুক। অথবা তারা বিশুদ্ধ পানি পান করুক বা বিশুদ্ধ খাদ্য গ্রহণ করুক। আমাদের দায়িত্ব হলো এসব জরুরি কাজের জন্য প্রতিদিন লড়াই চালিয়ে যাওয়া।’

এদিকে সম্প্রতি হাউসের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান জেরি ন্যাডলার বড়সড় তদন্তের জন্য চিঠি দিয়েছেন ৮১ জনকে। সে চিঠি গিয়েছে হোয়াইট হাউজ, বিচার বিভাগ, উচ্চপদস্থ প্রচার অফিসার, ট্রাম্প প্রতিষ্ঠানের অফিসার এবং প্রেসিডেন্টের ছেলেদের কাছে। দুর্নীতি, বিচারকাজে বাধাদান এবং ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ডেমোক্রেটদের দাবি, ট্রাম্পের প্রথম দুই বছরের মেয়াদে প্রশাসনিক কাজ সেভাবে খতিয়ে দেখাই হয়নি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV