Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: October 2, 2020 | 12:44 PM

ইউএসইউনিউজঅনলাইন.কম : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতের পর তাদের দুজনেরই কোভিড ১৯ পরীক্ষার ফল পজিটিভি আসে। এর পরপরই ট্রাম্প নিজেই টুইট করে খবরটি জানান দেন। রাত ১২টা ৫৪ মিনিটে নিজের টুইটার একাউন্টে ট্রাম্প লিখেন “ফ্লোটাস অ্যান্ড আই টেস্টেড পজিটিভ ফর কোভিড নাইন্টিন। উই উইল বিগিন আওয়ার কোয়ারেন্টাইন অ্যান্ড রিকভারি প্রসেস ইমিডিয়েটলি। উই উইল গেট থ্রো দিস টুগেদার”। (‘আজ রাতে ফ্লোটাস এবং আমার কোভিড-১৯ টেস্ট পজিটিভ পাওয়া গেছে। আমরা অবিলম্বে আমাদের কোয়ারেন্টিন এবং আরোগ্য হওয়ার প্রক্রিয়া শুরু করছি। আমরা একত্রেই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব।)  
অবশ্য টেস্টের রিপোর্ট পাবার আগেই বৃহস্পতিবার দিনের শেষভাগ থেকে তাঁরা কোয়ারেন্টাইন শুরু করেন। বৃহস্পতিবার প্রেসিডেন্টের অন্যতম শীর্ষ উপদেষ্টা হোপ হিকসের করোনায় আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার পরপরই তাঁরা কোয়ারেন্টাইনে গিয়ে টেস্ট রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন। ট্রাম্প নিজেই হিকসের করোনা পজিটিভের খবর নিশ্চিত করেন। এরপরই প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার ট্রাম্প নিউজার্সি সফর করেন। হোপ হিকস গত কয়েকদিন ধরেই প্রেসিডেন্ট ও ফার্স্টলেডির সঙ্গে সফর করছিলেন। প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে ভ্রমণসহ বেশ কয়েকটি কর্মসূচিতে তারা খুব কাছাকাছি ছিলেন। গত মঙ্গলবার রাতে ওহাইয়োতে অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। পরদিন বুধবার মিনেসোটা অঙ্গরাজ্যে একটি নির্বাচনী সভা থেকে ওয়াশিংটনে ফেরার পথে বিমানেই অসুস্থতা বোধ করেন হোপ হিকস। সঙ্গে সঙ্গেই তাকে সবার থেকে আলাদা করে ফেলা হয়। এরপর বৃহস্পতিবার তার কোভিড ১৯ টেস্টের ফল পজিটিভ আসার পর হোয়াইট হাউজসহ সর্বত্রই তুলকালাম শুরু হয়ে যায়। ৭৪ বছর বয়েসী মানুষ হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প করোনা’র ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভূক্ত।
এমন এক সময় ট্রাম্প করোনায় আক্রান্ত হলেন যখন ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তাকে অত্যন্ত ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। গতকাল সন্ধ্যায় ফক্স নিউজে’র শন হ্যানিটির অনুষ্ঠানে তিনি অংশ নেন। এদিকে হোয়াইট হাউজের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ তাঁর ওয়াশিংটন হোটেলে একটি ফান্ড রেইজিংয়ে অংশ নেয়ার কথা ছিল। এর পর একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে তার ফ্লোরিডার স্যানফোর্ডে যাওয়ার কর্মসূচি ছিল।
৩১ বছর বয়স্কা প্রেসিডেন্টের উপদেষ্টা হোপ হিকস প্রেসিডেন্টের প্রায় সব কর্মসূচিতেই অংশ নিয়ে থাকেন। প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান বিমানে তিনি ট্রাম্পের সঙ্গে নিয়মিত সফর করেন। হিকস তিন দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।  
উল্লেখ্য, গত মঙ্গলবার ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সাথে প্রথম একটি বিতর্কে অংশ গ্রহণ করেন। ১৫ অক্টোবর তাদের দ্বিতীয় বিতর্কে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত ৬ মাসে যুক্তরাষ্ট্রে ৭৩ লাখেরও বেশি মানুষ রোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২ লাখ ৮ হাজারেরও বেশি মানুষ। এখনও গড়ে প্রতিদিন হাজার খানেক মানুষের মৃত্যু হচ্ছে রোনাভাইরাসে। তবে ঠান্ডা পড়তে শুরুর করার পর গত কয়েকদিন ধরে বেড়ে চলেছে করোনা সংক্রমণের হার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV