Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর মিত্র রাষ্ট্রগুলোর কাছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা কমেছে : পিউ রিসার্চ সেন্টার জরিপ

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: October 2, 2018 | 11:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর গত এক বছরে মিত্র রাষ্ট্রগুলোর কাছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা কমেছে। কানাডা ও জার্মানির মতো দেশগুলোকে মৌখিক আক্রমণ দেশটিকে এ অবস্থানে নিয়ে গেছে বলে একটি শীর্ষ জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে। ২৫টি দেশে জরিপ চালিয়ে এ সংস্থাটি জানিয়েছে, জরিপকৃত দেশের জনগণ রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন এবং চীনের নেতা শি জিন পিং-এর সক্ষমতা থেকে ট্রাম্পের সক্ষমতা নিয়ে তুলনামূলক কম আস্থা রাখে। 
ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসের অন্যতম কারণ হল, ২০১৭ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্যারিস জলরায়ু চুক্তি, ইরানের পরমাণু শক্তি চুক্তির মতো আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন। অপরদিকে, রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উনের মতো স্বৈরাচারী নেতাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছেন। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর সমালোচনা করাও এর নেপথ্যে কাজ করে। এছাড়া জুন মাসে কানাডায় জি-৭ সম্মেলনে ট্রাম্প মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে একটি যৌথ বিবৃতি স্বাক্ষরে অসম্মতি জানান। এ সময় সম্মেলনের আয়োজক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অসৎ এবং দুর্বল হিসেবে আখ্যা দিয়ে ঠাট্টা করেন তিনি।

এরপরে লক্ষ্যমাত্রার থেকে বেশি বাণিজ্য, অল্প নিরাপত্তা ও রাশিয়ার গ্যাসের উপর নির্ভশীলতার কারণে ক্রমাগতভাবে জার্মানিকে আক্রমণ করে গেছেন তিনি। গত সপ্তাহেও তিনি জাতিসংঘের অধিবেশনে বক্তব্যকালে হাসির পাত্র হিসেবে নিজেকে উপস্থাপন করেন। তিনি বলেন, ইতিহাসের অন্যসব নেতার থেকে গত দুই বছর ক্ষমতায় আসার পর তার অর্জন অনেক বেশি।
জরিপটিতে দেখা গেছে, ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিতে যথেষ্ট ক্ষতি হয়েছে। তারই ধারাবাহিকতায় দুই বছরে এই অবস্থার আরো অবনতি ঘটতে থাকে। বিশেষ করে ইউরোপে এ অবস্থাটা আরো তীব্র। জার্মানিতে ৩০ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের উপর সন্তুষ্ট। ফ্রান্সে ৩৮ শতাংশ, কানাডায় ৩৯ শতাংশ এবং রাশিয়ায় এ হার সবচেয়ে কম, ২৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের উপর সবচেয়ে ইতিবাচক মনোভাব রয়েছে ইসরাইল, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়ার। এসব দেশে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা রয়েছে ৮০ ভাগ মানুষের। আর জরিপকৃত ২৫টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে তাদের। ৪৩ শতাংশ দেশের রয়েছে নেতিবাচক মনোভাব। সেপনে ৭ শতাংশ, ফ্রান্সে ৯ শতাংশ এবং জার্মানিতে ১০ শতাংশ মানুষের ট্রাম্পের নেতৃত্বের প্রতি আস্থা আছে। ২৫টি দেশের মধ্যে ২০টি দেশের মানুষই বলেছেন যে, তাদের ট্রাম্পের নেতৃত্বের প্রতি কোনো আস্থা নেই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV