Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ক পরবেন, যদি তার আশপাশে মানুষ বেশি থাকে

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: July 2, 2020 | 8:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত কোনো সভা-সেমিনারে মাস্ক পরেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার মাস্ক ব্যবহার নিয়ে ট্রাম্প বলছেন, তার আশপাশে যদি মানুষ বেশি থাকে, তাহলে তিনি মাস্ক পরবেন। এর আগে মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে ক্রমাগত উপেক্ষা করেছেন ট্রাম্প। তিনি জনসমাগমে মাস্ক পরা থেকে বিরত ছিলেন। ট্রাম্প বলতেন যে, কোভিড-১৯ সংক্রমণ ঠেকানোর জন্য মুখে মাস্ক পরার বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।

রিপাবলিকান দলের একজন শীর্ষ সদস্য ট্রাম্পকে আহ্বান জানান যে, তিনি যাতে উদাহরণ সৃষ্টি করার জন্য মাস্ক পরিধান করেন। এর একদিন পরেই ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প মাস্ক পরার পক্ষে মন্তব্য করলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মাস্কের পক্ষে।’ তাকে যখন জিজ্ঞেস করা হয় যে, তিনি মাস্ক পরবেন কি না? তখন প্রেসিডেন্ট বলেন, ‘আমি যদি মানুষের সাথে ঠাসাঠাসি অবস্থায় থাকি, তাহলে আমি অবশ্যই আমি মাস্ক পরব।’

ট্রাম্প আরও বলেন, ‘মানুষ তাকে অতীতে মাস্ক পরতে দেখেছে। জনসমাগমে মাস্ক পরার ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই।’

তবে আবারও জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকার সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। আমাদের দেশে অনেক জায়গা আছে যেখানে মানুষজন পরস্পরের কাছ থেকে বেশ দূরে অবস্থান করে। মানুষ যদি মাস্ক পরে ভালো বোধ করে, তাহলে তারা পরতে পারে।’

ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, করোনাভাইরাস একদিন উধাও হয়ে যাবে- একথা তিনি এখনো বিশ্বাস করেন কি না? জবাবে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি। অবশ্যই কোনো একটা সময় এটা চলে যাবে।’

গত এপ্রিল মাসে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জনসমাগমে মাস্ক পরিধান করার সুপারিশ করেছিল। তখন ট্রাম্প বলেছিলেন, তিনি মাস্ক পরবেন না। তিনি বলেন, ‘একজন মানুষ মাস্ক পরবে কি না সেটি তার ব্যক্তিগত পছন্দের বিষয়।’

গত মাসে ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প জানান, তার বিরুদ্ধে রাজনীতির জন্য কিছু মানুষ মাস্ক পরে।

মে মাসে মিশিগানে একটি কারখানা পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখন তিনি জানান, ক্যামেরার সামনে আসার আগে তিনি মাস্ক খুলে ফেলেছেন। তিনি বলেন, ‘মাস্ক পরার মাধ্যমে আমি সংবাদমাধ্যমকে আনন্দ দিতে চাই না।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV