Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলে চ্যালেঞ্জে পড়বেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: April 16, 2019 | 6:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিজ দল রিপাবলিকান পার্টির ভিতর থেকেই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ২০২০ সালে অনুষ্ঠেয় নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান দল থেকে ম্যাচাচুসেটস রাজ্যের সাবেক গভর্নর বিল ওয়েল্ড প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।  এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ও বিবিসি।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে এরই মধ্যে একটি প্রচারণা ভিডিও প্রকাশ করেছেন বিল ওয়েল্ড (৭৩)। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সময়ে আইন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ম্যাচাচুসেটসের গভর্নর ছিলেন। এ ছাড়া ২০১৬ সালে নিউ মেক্সিকোর সাবেক গভর্নর গ্যারি জনসনের লিবারেটারিয়ান পার্টির টিকেটে তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন।

এবার প্রচারণায় নামার আগে তিনি একটি এক্সপ্লোরেটরি কমিটি গঠন করেছেন। বিবৃতিতে বলেছেন, আমাদের জাতি গড়ে উঠেছে সাহস, প্রাণোচ্ছলতা ও স্বাধীনতার ওপর ভিত্তি করে। কিন্তু এখন রাজনীতিতে তীব্র বিরোধ।

বড় রাজনৈতিক দল দুটি যেকোনো মূলে তাদের বিজয় অর্জন করতে চায়। কিন্তু আমেরিকার মানুষের কণ্ঠকে অবজ্ঞা করা হচ্ছে। জাতি দুর্ভোগ পোহাচ্ছে। তিনি বলেছেন, এখন সময় হলো আমাদের মহান এ দেশের দেশপ্রেমিক নারী ও পুরুষদের অবস্থান নেয়া ও পতাকাকে শক্ত করে ধরা। এখন সময় হলো লিংকনের (সাবেক প্রেসিডেন্ট) মূলনীতি- সমতা, মর্যাদা ও সবার জন্য সুযোগ সৃষ্টির নীতিগুলোকে ফেরত আনা। আমি এই লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত। 
তিনি নির্বাচনী ঘোষণা সম্বলিত তিন মিনিটের ভিডিওবার্তা শেষ করেছেন ‘এ বেটার আমেরিকা স্টার্টস হেয়ার’ স্লোগান দিয়ে। তবে তার বিভিন্ন সময়ের অসঙ্গতির বিষয়ে দলীয় নেতারা এমন প্রচারণাকে প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে বিবৃতি দিয়েছে রিপাবলিকান ন্যাশনাল কমিটি। তাতে বলা হয়েছে, প্রেসিডেন্টের মনোনয়নকে চ্যালেঞ্জ করা যেতে পারে না কোথাও থেকে। 

গ্যালাপের সর্বশেষ জরিপ অনুযায়ী, রিপাবলিকান ভোটারদের শতকরা ৮৯ ভাগ প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুমোদন করেন। ওদিকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তহবিল সংগ্রহ শুরু হয়ে গেছে ট্রাম্পের প্রচারণা টিমের। তারা এ বছরের প্রথম তিন মাসে ৩ কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছে বলে জানানো হয়েছে রোববার। 
এখানে উল্লেখ করার মতো বিষয় হলো ২০১৬ সালের নির্বাচনে মনোনয়ন লড়াইয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। তিনি আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সরিয়ে একজন রিপাবলিকানকে আহ্বান জানিয়েছেন। ওদিকে সাম্প্রতিক সময়ে শোনা গিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পেকে চ্যালেঞ্জ জানাতে পারেন ওহাইওর সাবেক গভর্নর জন কাসিচ ও মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান।
মানবজমিন  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV