প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে ভোট দেবেন স্যান্ডার্স
অবশেষে মনস্থির করলেন ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডারস। দলীয় শক্তিধর প্রার্থী হিলারি ক্লিনটনের কাছে প্রাইমারি ও ককাস নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি ঘোষণা দিয়েছেন, হিলারি ক্লিনটনকে তিনি ভোট দেবেন এবং ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর জন্য কাজ করবেন। নিউ ইয়র্কে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণের ১২ ঘন্টা পরেই তিনি এ ঘোষণা দিয়েছেন। হিলারি ক্লিনটনকে সমর্থন করে এটাই তার সর্বপ্রথম বক্তব্য। তিনি এখনও আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার প্রচারণা বন্ধ করেন নি। তবে তার এ বক্তব্যের মধ্য দিয়ে দৃঢ় ইঙ্গিত মিলেছে যে, তিনি হিলারি ক্লিনটনের পক্ষে কাজ করতে প্রস্তুত। এমএসএনবিসি তার কাছে এ বিষয়ে জানতে চাইলে স্যান্ডার্স বলেন, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পকে থামানোর জন্য প্রয়োজনীয় সবই করবো আমি। এতদিন পর্যন্ত তিনি বলে এসেছেন, শেষ পর্যন্ত তিনি দলীয় মনোনয়নের লড়াইয়ে থাকতে চান। তার অর্থ হলো আগামী মাসে অনুষ্ঠেয় দলীয় কনভেনশন পর্যন্ত তিনি লড়াই অব্যাহত রাখবেন। কিন্তু হিলারি ক্লিনটন যখন তার প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেট সংগ্রহ করে ফেলেছেন তখন দৃশ্যত তার আগের অবস্থান থেকে একটু একটু করে সরে আসা শুরু করেছেন স্যান্ডার্স। আর তাই তিনি হিলারির হয়ে ডোনাল্ড ট্রাম্প ঠেকাও আন্দোলনে শরিক হওয়ার ইঙ্গিত দিলেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কে তিনি সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে স্যান্ডার্স বলেন, ডোনাল্ড ট্রাম্পকে থামানোর জন্য তিনি কাজ করবেন। আগামীতে দেশে যিনি প্রেসিডেন্ট পদে লড়বেন তার পক্ষে তিনি সমর্থন দেবেন। তিনি বলেন, এই রাজনৈতিক পটপরিবর্তন বার্নি স্যান্ডার্সের জন্য নয়। এটা আপনার জন্য, আরও লাখ লাখ মানুষের জন্য। এ সিদ্ধান্ত বিপ্লবীদের জন্য। কিন্তু শুক্রবার সকালে ৭৪ বছর বয়সী এই সিনেটর তার অবস্থান একেবারে পরিষ্কার করেন। দলীয় প্রতিদ্বন্দ্বীকে তিনি ভোট দেবেন কিনা? এমন প্রশ্নের জবাবে বলেন, হ্যাঁ, আমি ভোট দেব। আমার এখনকার কাজ হলো ডেমোক্রেট নির্বাচনে সবচেয়ে শক্তিশালী প্লাটফর্মের জন্য লড়াই করা। তাতে থাকবে কর্মসংস্থান ও সর্বনিম্ন বেতন নির্ধারণের এজেন্ডা। মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল